বিশাল আকারের মাকড়সা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেখতে সাধারণ মাকড়সার মতোই। আটটি পা, আটটি চোখ ও দুটি দাঁত। কিন্তু আকারে মোটেই স্বাভাবিক নয়। খাবারের থালার আকারের এমন একটি মাকড়সা পাওয়া গেছে শ্রীলঙ্কায়। বিশাল লোমযুক্ত এ মাকড়সাটির ব্যাস আট ইঞ্চি। আর পৃথিবার সবচেয়ে বড় মাকড়সার ব্যাস ১২ ইঞ্চি। যাদের বাস দক্ষিণ আমেরিকায়।শ্রীলঙ্কার জীববৈচিত্র্য শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানের সহযোগী প্রতিষ্ঠাতা রানিল নানায়াক্কারা বলেন, ‘কিছু প্রজাতি আছে অত্যন্ত আকর্ষণীয়। তারা মানুষের উপস্থিতি টের পেলে লুকিয়ে যায়, কিন্তু ক্ষতিকর নয়। এরা মানুষকে কামড়াতে পারে। তাঁর দাবি, এ মাকড়সাটি নতুন প্রজাতির। টেলিগ্রাফ।