বিশাল-খুশির গল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১২৯! ইয়েস! ইয়েস!

হ্যালো, খুশি! কমছে! ওজন কমছে!

সত্যি? এখন কত?

১২৯ কেজি!

কীহ্‌? এই তোমার ওজন কমা? খবরদার, আমাকে আর ফোন দিবা না। কোনো মানুষের ওজন হয় ১২৯ কেজি? বলেছি না, যত দিন সুস্থ-স্বাভাবিক মানুষের মতো ওজন না বানাবা, তত দিন তোমার সঙ্গে কোনো সম্পর্ক নাই আমার! রাখলাম। বাই।

ধুর! পাত্তাই দিল না! নাহ্‌, মিঠুর বাসায় যাই।

কে...কে তুমি। কাকে চাও?

ইয়ে, আংকেল, আমি বিশাল।

হ্যাঁ, তা তো দেখতে পাচ্ছি। কাকে চাই?

মিঠু নেই বাসায়? ওকে একটু যদি ডেকে দিতেন...

মিঠু, তুই কি সম্প্রতি কোনো

জাদুর প্রদীপ ঘষা দিয়েছিলি?

গেটের বাইরে বিশাল এক দৈত্য এসে উপস্থিত। তোকে খুঁজছে।

আরে ধুর! ও তো আমার বন্ধু!

কী যে উল্টাপাল্টা বলো না!

দোস্ত, খিদে লাগে বলে তুই খাওয়া বাদ দিবি না, কষ্ট হয় বলে ব্যায়ামও করবি না। তাইলে ওজন কমবে কেমনে? এর চেয়ে সাইকেল চালানো শিখে ফেল। খরচ আর ভুঁড়ি দুটোই কমবে।

কিন্তু আমাকে সাইকেল দেবে কে? শেখাবে কে?

আরে, আমি আছি।

আর আছে আমার ছোট ভাইয়ের সাইকেল। চল।

শাবাশ দোস্ত। আর কয়েকবার ট্রাই করলেই পারবি। নে, আবার শুরু কর, নিচের দিকে তাকাবি না। সোজা তাকা। রেডি, ওয়ান, টু, থ্রি...গো!

এই তো, পারছি! মিঠু, আমি শিখে ফেলেছি! আমি শিখে ফেলেছি। ইয়েস!

বাঁ চা আ আ ও

ওদিকে গলির ভেতরে...

ভালো আছেন, আপা? আমি লিটন। অ্যান্ড্রয়েড লিটন। বহুত কিছু কিনছেন দেখি। এইবার ভদ্র মেয়ের মতো যা যা আছে, দিয়া দেন। আমার কথায় ধার নাই, কিন্তু ছুরিতে বহুত ধার...

আ আ আ আ আ

আরে...আওয়াজটা কিসের? মনে হয় গরিলা ডাকতাছে...কী হইল?

বিদায় পৃথিবী!

ধ

ড়া

ম

ম

আরে খুশি! তুমি? কেমন আছ? শপিং করে ফিরলে? সাইকেল চালানো শিখছিলাম, বুঝলে...ওজন কমাতে

হবে না?

থাক, এত কিছু করতে হবে না। মানুষটাকেই চাই আমার। তা ছাড়া মোটা মানুষেরও যে দরকার আছে,

তা তো প্রমাণ হয়েই গেল...

ইয়ে, তোমার জন্য কিন্তু পাঞ্জাবি কিনেছি। মনে হয় সাইজে হবে না।

এখন হবে না, কিন্তু কদিন পর ঠিক হবে। ইয়ে...ডাবটা খাই, কী বলো? কিন্তু খাব কী করে?

ওই যে অ্যান্ড্রয়েড লিটনের ছুরিটা আছে...বেচারার কথায় ধার নেই, কিন্তু ছুরিতে নাকি খুব ধার।

চলো, টেস্ট করে দেখি।