বিশুদ্ধি মার্গ বইয়ের প্রকাশনা অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রেবতপ্রিয় বড়ুয়া অনূদিত বিশুদ্ধি মার্গ বইয়ের প্রকাশনা অনুষ্ঠান গত ২৪ অক্টোবর নগরের ফুলকি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সেন্টার অব এক্সেলেন্স ইন বুড্ডিস্ট স্টাডিজের আয়োজনে এই প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পশ্চিমবঙ্গের বেঙ্গল বুড্ডিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হেমেন্দুবিকাশ চৌধুরী। তিনি বলেন, প্রয়াত লেখক রেবতপ্রিয় বড়ুয়ার পালি থেকে বাংলায় বিশুদ্ধি মার্গের পূর্ণাঙ্গ অনুবাদ করেছেন। তাঁর এই কাজ বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছে। এই অনুবাদ জ্ঞানপিপাসু ও আগ্রহীদের পাঠকদের তৃষ্ণা মেটাবে। প্রধান অতিথি আরও বলেন, রেবতপ্রিয় বড়ুয়া পালি সাহিত্যকে সমৃদ্ধ করার জন্য সারা জীবন কাজ করে গেছেন। তিনি একাধারে প্রাবন্ধিক, কবি, লেখক ও পালি সাহিত্যের একজন বিশারদ ছিলেন।
সেন্টার অব বুড্ডিস্ট এক্সেলেন্সের প্রতিষ্ঠাতা সভাপতি শিক্ষাবিদ বিকিরণ প্রসাদ বড়ুয়া সভায় সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (ইউএসটিসি) উপাচার্য প্রভাত চন্দ্র বড়ুয়া। আলোচনায় অংশগ্রহণ করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পালি বিভাগের চেয়ারম্যান দীপংকর শ্রীজ্ঞান বড়ুয়া ও একই বিভাগের সহযোগী অধ্যাপক জ্ঞানরত্ন মহাথের। সেন্টারের প্রকাশনা সম্পাদক শ্যামল চৌধুরী ও সদস্য চম্পাকলি বড়ুয়ার সঞ্চালনায় প্রকাশনা উৎসবে স্বাগত ভাষণ দেন প্রদীপ কুমার বড়ুয়া আনন্দ। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন সত্যব্রত বড়ুয়া, শিশির বড়ুয়া, অর্থদর্শী বড়ুয়া, শিমুল বড়ুয়া ও সুধীর রঞ্জন বড়ুয়া। বিজ্ঞপ্তি