বিশেষ ছাড় ও উপহার নিয়ে রিশিতের ঈদ আয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রযুক্তিপণ্য বিপণন প্রতিষ্ঠান ‘রিশিত কম্পিউটারস লিমিটেড’ আকর্ষণীয় মূল্যছাড় ও উপহারের আয়োজন করেছে। ২০ আগস্ট থেকে রিশিতের দামপাড়া কার্যালয়ে শুরু হয়েছে এই বিশেষ আয়োজন। এটি চলবে চাঁদরাত পর্যন্ত। এ প্রসঙ্গে রিশিত কম্পিউটারসের ব্যবস্থাপক জহিরুল ইসলাম বলেন, ‘আমরা এ সময় প্রায় সবকটি প্রযুক্তিপণ্যের ক্ষেত্রে বিশেষ ছাড় এবং আকর্ষণীয় উপহারের ব্যবস্থা রেখেছি। এ ছাড়া কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্যও মূল্যছাড় রয়েছে। এ ক্ষেত্রে তাদের নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচয়পত্র দেখাতে হবে।’ জানা যায়, ঈদ আয়োজন উপলক্ষে সনিভায়ো ল্যাপটপের সঙ্গে ডিজিটাল হেডফোন, মিনি স্পিকার, আট গিগাবাইট পেনড্রাইভ, এইচপি ল্যাপটপের সঙ্গে আগোরার ৫০০ থেকে ৭০০ টাকা মূল্যের শপিং ভাউচার এবং অ্যাসারের সঙ্গে থাকছে পারসোনার ৫০০ টাকার গিফট ভাউচার এবং স্ক্র্যাচ কার্ড উপহার। এ ছাড়া আসুসের সঙ্গে উপহার হিসেবে থাকছে স্ক্র্যাচ কার্ড ঘষে অ্যাড্রয়েট, অহং, বাংলার মেলা, কে ক্রাফট, নন্দন, রঙ ও রসের গিফট ভাউচার। তোশিবা মিনি কিনলে সঙ্গে পাওয়া যাবে কুইক হিল অ্যান্টি ভাইরাস এবং স্যামসাংয়ের সঙ্গে বাংলা লায়ন ওয়াইম্যাক্স মডেম।  নিজস্ব প্রতিবেদক