বিশেষ দিনে বিশেষ পুরস্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুরস্কার হাতে নারীরা। ছবি: সংগ্রহীত
পুরস্কার হাতে নারীরা। ছবি: সংগ্রহীত

৮ মার্চ ঢাকার লা মেরিডিয়ান হোটেলে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম আয়োজন করে ‘ইয়েলো প্রেজেন্টস ইনস্পাইরিং উইমেন অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানের। পুরস্কার দেওয়ার মাধ্যমে দেশের বিভিন্ন ক্ষেত্রের পেশাজীবী নারীদের সম্মান জানানো হয়। এবার মোট ১৬টি বিভাগে এই পুরস্কার দেওয়া হয়। এই অনুষ্ঠানে বিভিন্ন করপোরেট ও উন্নয়ন সংস্থার প্রতিনিধি, সরকারি কর্মকর্তা ও বিদেশি দূতাবাসগুলোর কূটনীতিকেরা উপস্থিত ছিলেন।
এ অনুষ্ঠান উপলক্ষে কর্মজীবী নারীদের সম্ভাবনা, সাফল্য ও সমস্যা নিয়ে একটি দ্বিমাসিক সাময়িকী প্রকাশ করা হয়েছে। পুরস্কারটির আয়োজনে বাংলাদেশ ব্র্যান্ড ফোরামকে (বিবিএফ) সার্বিকভাবে সহায়তা করেছে ইয়েলো।