বিশেষ দিনে বিশেষ সেবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার আয়েশা মেমোরিয়াল হাসপাতাল ১১ অক্টোবর আয়োজন করে ‘ফ্রি ব্রেস্ট ক্যানসার স্ক্রিনিং ডে’। সেদিন দুই শতাধিক নারীকে বিনা মূল্যে চিকিৎসা ও পরামর্শ প্রদান করেন স্তন রোগ ও কোলেরেক্টল সার্জন রুখসানা পারভীন, স্ত্রীরোগ বিশেষজ্ঞ হাসিনা বেগম এবং নবজাতক ও শিশুরোগ বিশেষজ্ঞ মুশতাব শীরা ও ইশরাত জাহান। মেমোগ্রাফিসহ সব পরীক্ষায় বিশেষ ছাড় দেওয়া হয় এ আয়োজনে। পুরো অক্টোবর মাসে মেমোগ্রাফি পরীক্ষায় ছাড় থাকবে। হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ও মেডিকেল ক্যাম্পের প্রধান সমন্বয়কারী আশীষ কুমার চক্রবর্তী বলেন, নারীদের স্বাস্থ্যসেবায় এই হাসপাতাল ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম চালিয়ে যাবে।