বিশেষ সেবা পেলেন নারীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আয়েশা মেমোরিয়াল হাসপাতালে উদযাপন হয় নারী দিবস
আয়েশা মেমোরিয়াল হাসপাতালে উদযাপন হয় নারী দিবস

বিভিন্ন বয়সী পাঁচ শতাধিক নারী এদিন বিনা মূল্যে সেবা পান আটজন বিশেষজ্ঞ নারী চিকিৎসকের কাছ থেকে। এ ছাড়া নারীদের সঙ্গে আসা শিশুদের জন্য ছিলেন একজন শিশুবিশেষজ্ঞ। আইনজীবী তানিয়া আমীর, অভিনয়শিল্পী শর্মিলী আহমেদ, সাবেরী আলম, বিপাশা হায়াত, তিশা, মেহজাবিন ও হুমায়রা হিমুসহ অনেকে উপস্থিত ছিলেন। এ ছাড়া পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী, চলচ্চিত্র অভিনেতা রিয়াজ, ফেরদৌস, ব্যান্ডশিল্পী বিপ্লব, উপস্থাপক দেবাশীষ বিশ্বাস, সাংবাদিক নাঈমুল ইসলাম খান, মোজাম্মেল হোসেন, পুলিশের সহকারী কমিশনার মুক্তা ধর এবং ওয়াইডব্লিউসিএর জাতীয় সাধারণ সম্পাদক হেলেন মনীষা সরকার এসেছিলেন এ আয়োজনে।

সব বয়সী নারীদের জন্য বিনা মূল্যে সেবাদানের পাশাপাশি ছিল সব পরীক্ষা-নিরীক্ষায় ছিল বিশেষ ছাড়। এ ছাড়া পুরো মার্চ মাসে ম্যামোগ্রাফি ও বোন মিনারেল ডেনসিটিতে (বিএমডি) থাকবে ৫০ শতাংশ ছাড়।