বিশেষজ্ঞরা যা বলেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিসরের বর্তমান অবস্থার ওপর আলোকপাত করতে আল-জাজিরা সম্প্রতি কয়েকজন মধ্যপ্রাচ্য বিশেষজ্ঞের মতামত নিয়েছে। সেখান থেকে কয়েকজনের বক্তব্য তুলে দেওয়া হলো।‘সামরিক হস্তক্ষেপ ও বিপ্লবের বিতর্ক থেমে গেছে’মাহমুদ মামদানিঅধ্যাপক ও ব্যবস্থাপক: ইনস্টিটিউট অব সোশ্যাল রিসার্চ, কাম্পালা ও কলাম্বিয়া ইউনিভার্সিটি, নিউইয়র্কমিসরের রাস্তায় রক্তের বন্যা ধর্মনিরপেক্ষ ও বামপন্থীদের জোটের কর্মকাণ্ডের ফসল। হোসনি মোবারককে ক্ষমতা থেকে হটাতে তারাই মুসলিম ব্রাদারহুডের সঙ্গে জোট বেঁধেছিল। আর সম্প্রতি মুসলিম ব্রাদারহুডকে হটাতে জোট বেঁধেছে সামরিক বাহিনীর সঙ্গে। এরপর কী করবে তারা? এল বারাদির পদত্যাগ কি সংস্কারমুক্ত বামদের নতুন পথে হাঁটার পূর্বাভাস? এত দিনের সুসংগঠিত মুসলিম ব্রাদারহুড কেন সরকার পরিচালনায় এতটা অদক্ষতার পরিচয় দিল? এসব প্রশ্ন, সামরিক হস্তক্ষেপ ও বিপ্লবের বিষয় নিয়ে বিতর্ক করছেন না কেউ। যার দরকার ছিল। মিসরের ভবিষ্যৎ হয়তো নির্ভর করছে অভিজ্ঞতাহীন তরুণ আন্দোলনকারীদের মানসিক শক্তি, রাজনৈতিক দূরদর্শিতা ও ধর্মনিরপেক্ষ জোটের ভুল থেকে শিক্ষা নিয়ে নতুন পথে এগোনোর ওপর।‘নিজের নোবেলপদককে কলঙ্কিত করেছেন এল বারাদি’জন এল এসপোসিটোঅধ্যাপক, জর্জটাউন ইউনিভার্সিটি, ওয়াশিংটন ডিসিজেনারেল আল-সিসি এবং বিতর্কিত অন্তর্বর্তী সরকার মোবারকের সময়ে ফিরিয়ে এনেছেন দেশকে। ধর্মনিরপেক্ষ বেসামরিক সরকার—যা-ই বলুন বা করুন না কেন, এল বারাদি আসলে নিজের নোবেলপদককে কলঙ্কিত করেছেন। আদলি মনসুর তাঁর কার্যালয়কে কলঙ্কিত করেছেন, যেমনটি করেছিলেন সাংবিধানিক আদালতের বিচারক থাকা অবস্থায়।পশ্চিমা দেশগুলোর সরকার কোনো পদক্ষেপ নেবে? নাকি কেবল বিনয়ীভাবে ‘গণতন্ত্রের পথে বিপত্তি’ বলে দায়িত্ব সারবে? মিসরীয়দের বুঝতে হবে, গণতন্ত্র ছাড়া কোনো পথ নেই। ‘বর্তমান রক্তক্ষয়ের পরিস্থিতির আরও অবনতি ঘটবে’ফিলিস বেনিসগবেষক, ইনস্টিটিউট অব পলিসি স্টাডিজকায়রোয় বিক্ষোভকারীদের শিবিরে সরকারের রক্তক্ষয়ী হামলা, দেশজুড়ে মাসব্যাপী জরুরি অবস্থা ঘোষণা ও সামরিক বাহিনীকে আইনশৃঙ্খলা বজায় রাখার ক্ষমতা দেওয়া—এসবের পরিপ্রেক্ষিতে এটি প্রশ্নাতীত যে মিসর আবার সামরিক বাহিনীর কর্তৃত্বের করতলে। এ বিষয়ে যথেষ্ট প্রমাণ আছে যে মোবারক সরকারের বিশ্বস্ত ব্যক্তিরাই বর্তমান মুরসিবিরোধী আন্দোলনে বড় ভূমিকা পালন করছেন। মিসর আজ ভয়ানকভাবে বিভক্ত, বর্তমান রক্তক্ষয়ের পরিস্থিতির আরও অবনতি ঘটবে।  ভাষান্তর: জাহিদ আবদুল্লাহ