বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে নীলবাতি প্রজ্বালন ও শোভাযাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্ব অটিজম দিবস উপলক্ষে এসিডিএফের কর্মসূচি উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী
বিশ্ব অটিজম দিবস উপলক্ষে এসিডিএফের কর্মসূচি উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী

বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে নগরের হালিশহরস্থ অটিস্টিক চিলড্রেন ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের (এসিডিএফ) উদ্যোগে নীলবাতি প্রজ্বালন শীর্ষক অনুষ্ঠান ও শোভাযাত্রার আয়োজন করা হয়। অটিজম সচেতনতা বৃদ্ধির জন্য ফাউন্ডেশনের পক্ষ থেকে স্বাধীনতা কমপ্লেক্সের প্রাচীন ও দর্শনীয় স্থাপনাগুলো নীলবাতি দিয়ে আলোকসজ্জা করা হয়। অনুষ্ঠান উদ্বোধন করেন প্রধান অতিথি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মোট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার বনজ কুমার মজুমদার, প্যানেল মেয়র মো. হোসেন ও ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক মান্না চৌধুরী।
প্রধান অতিথি বলেন, বর্তমান প্রধানমন্ত্রী অটিজম আক্রান্ত শিশুদের জন্য কাজ করে যাচ্ছেন। একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণে দেশের প্রতিটি মানুষেরই এ ব্যাপারে আন্তরিক অংশগ্রহণ প্রয়োজন। বিজ্ঞপ্তি।