বিশ্ব আলোকচিত্র দিবসে ড্যাডিকে স্মরণ

আজ ১৯ আগস্ট। বিশ্ব আলোকচিত্র দিবস উদযাপন উপলক্ষে দিনব্যাপী ফটো-বুক প্রদর্শনী ও বিশেষ বক্তৃতার আয়োজন করেছে কাউন্টার ফটো স্টুডেন্টস ফোরাম ‘কালো’। খ্যাতিমান আলোকচিত্রী নাসির আলী মামুন এ অনুষ্ঠানে ‘গোলাম কাশেম ড্যাডি ও আমাদের বাস্তবতা’ শিরোনামে বিশেষ বক্তৃতা করবেন।
রাজধানীর শেওড়াপাড়ায় কাউন্টার ফটো মিরপুর ক্যাম্পাসে সকাল সাড়ে ১০টা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত চলবে ফটো-বুক প্রদর্শনী। বিকেলে থাকবে বিশ্ব আলোকচিত্র দিবসের বিশেষ বক্তৃতামালা।
বিকেল পাঁচটায় কাউন্টার ফটোর হেড অব একাডেমিকস দীন মোহাম্মদ শিবলী ‘আলোকচিত্রের মাধ্যমে জলবায়ু পরিবর্তনসহ পরিবেশগত ইস্যু ধারণ (ডকুমেন্টেশন) করা’ শীর্ষক বক্তৃতায় এ বিষয়ে নিজের এক দশকের অভিজ্ঞতা তুলে ধরবেন।
সন্ধ্যা ছয়টায় দেশের অন্যতম পথিকৃত্ আলোকচিত্রী গোলাম কাশেম ড্যাডির কাজ ও জীবন নিয়ে ‘গোলাম কাশেম ড্যাডি ও আমাদের বাস্তবতা’ শিরোনামে বিশেষ বক্তৃতা করবেন অনুষ্ঠানের প্রধান বক্তা আলোকচিত্রী নাসির আলী মামুন। সারা দিনের প্রদর্শনীসহ বিশেষ বক্তৃতা দুটো সবার জন্য উন্মুক্ত থাকবে।
স্থান: কাউন্টার ফটো
মিরপুর ক্যাম্পাস, ১৪ পূর্ব শেওড়াপাড়া
মিরপুর, ঢাকা-১২১৬।
অনুষ্ঠানের বিস্তারিত জানতে ভিজিট করুন: (https://www.facebook.com/counterfoto)