বিশ্ব এইডস দিবসে মমতার আলোচনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘এইচআইভি সংক্রমণ ও এইডসে মৃত্যু নয় একটিও আর, বৈষম্যহীন পৃথিবী গড়ব সবাই এই আমাদের অঙ্গীকার’—এ প্রতিপাদ্যকে সামনে রেখে স্বেচ্ছাসেবী সংগঠন মমতার উদ্যোগে আলোচনা সভা সম্প্রতি অনুষ্ঠিত হয়।
মমতার প্রধান নির্বাহী রফিক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন। আলোচক ছিলেন চিকিৎসক এ কিউ এম সিরাজুল ইসলাম, চট্টগ্রাম সিটি করপোরেশনের কাউন্সিলর রেহেনা কবির এবং চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশনের চেয়ারম্যান নাজমুল হক চৌধুরী। বিজ্ঞপ্তি।