বিশ্ব পরিবেশ দিবস আন্তক্লাব বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দৃষ্টি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্ব পরিবেশ দিবস আন্তক্লাব বিতর্ক প্রতিযোগিতায় সেরা হয়েছে দৃষ্টি চট্টগ্রাম। ২২ জুন সন্ধ্যা ছয়টায় থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (টিআইসি) মিলনায়তনে অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব। এতে রানার আপ হয় চট্টগ্রাম বিজ্ঞান ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়।
বিতর্ক শেষে বিতার্কিকদের হাতে পুরস্কার তুলে দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী ও পরিবেশ অধিদপ্তরের পরিচালক মো. জাফর আলম।
‘নিরাপদ জীবনের জন্য সবুজ পৃথিবী’ এই প্রতিপাদ্য সামনে রেখে চিটাগাং ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি (সিইউডিএস) এই বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে। ২১ জুন সাউথ এশিয়ান স্কুলে আন্তক্লাব বিতর্ক প্রতিযোগিতা শুরু হয়। আয়োজনে সিইউডিএসের সহযোগী ছিল পেইন্টস ও আরএসআরএম।
প্রতিযোগিতায় চুয়েট ডিবেটিং সোসাইটি, চট্টগ্রাম সরকারি মহিলা কলেজ ডিবেটিং ক্লাব, প্রিমিয়ার ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটিসহ চট্টগ্রামের নয়টি বিতর্ক ক্লাবের ১৬টি দল অংশ নেয়। বিজ্ঞপ্তি।