বিশ্ব পরিমাপ দিবস উদ্যাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘রসায়ন—মোদের জীবন মোদের ভবিষ্যৎ’ স্লোগানে গত শুক্রবার চট্টগ্রামে বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউটের (বিএসটিআই) উদ্যোগে বিশ্ব পরিমাপ দিবস উদ্যাপিত হয়েছে। এ উপলক্ষে বিকেলে বিএসটিআইয়ের মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। বিএসটিআইয়ের উপপরিচালক এস এম ইসহাকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ শিল্প গবেষণাগারের পরিচালক জরিপা বেগম। বক্তব্য দেন সহকারী পরিচালক মো. রেজাউল করিম। বক্তারা বলেন, ‘মানসম্পন্ন স্বাস্থ্যকর খাদ্যের নিশ্চয়তা বিধান, জীবন রক্ষাকারী ওষুধের মান নির্ণয় এবং বিশুদ্ধ পানির ব্যবহার নিশ্চিত করতে সূক্ষ্ম রাসায়নিক পরিমাপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিভিন্ন উপাদানের পরিমাপ ঠিক রাখা গেলে আমাদের দেশের উৎপাদিত পণ্য বাইরেও রপ্তানি করা সম্ভব।’