বিশ্ব পানি দিবসে পোর্ট সিটি বিশ্ববিদ্যালয়ে নানা আয়োজন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্ব পানি দিবস উপলক্ষে ২৩ মার্চ পোর্ট সিটি বিশ্ববিদ্যালয়ে পাওয়ার পয়েন্ট উপস্থাপন ও ভিডিও তথ্যচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের শিক্ষার্থীরা এটির আয়োজন করেন। বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন মফজল আহমেদ এই প্রদর্শনীর উদ্বোধন করেন। এই আয়োজনে সভাপতিত্ব করেন পুরকৌশল বিভাগের সভাপতি মো. আবু ইউসুফ।
এ সময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক, প্রক্টর, বিভিন্ন বিভাগের প্রধান, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।