প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চকরিয়ায় বিশ্ব প্রাণ বৈচিত্র্য দিবস উদ্যাপন উপলক্ষে সমাবেশ ও শোভাযাত্রার আয়োজন করা হয়। গত ২২ মে সকালে স্বেচ্ছাসেবী সংস্থা উবিনীগ (উন্নয়ন বিকল্পের নীতি নির্ধারণী গবেষণা) এর ‘প্রাণ বৈচিত্র্য সামাজিক ব্যবস্থাপনা প্রকল্প’ শীর্ষক এ আয়োজনে নানা শ্রেণী-পেশার মানুষ অংশ নেয়। উপজেলার বিএমচর ইউনিয়নে স্থানীয় কৃষক নুরুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন রফিকুল হক, শামসুদ্দিন আহমেদ, মোস্তাক আহমদ, জামাল হোছাইন, হাসিনা বেগম প্রমুখ।