প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘যত দিন বাঁচব, যক্ষ্মাকে রুখব’ এই স্লোগান নিয়ে আনোয়ারায় পালিত হয়েছে বিশ্ব যক্ষ্মা দিবস। আনোয়ারা উপজেলা স্বাস্থ্যকেন্দ্র ও বেসরকারি সংস্থা ব্র্যাকের যৌথ উদ্যোগে ২৪ মার্চ সকালে দিবসটি উপলক্ষে শোভাযাত্রা ও সমাবেশের আয়োজন করা হয়।উপজেলা স্বাস্থ্য ও পরিবার- পরিকল্পনা কর্মকর্তা হাসান শাহরিয়ার কবিরের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা গোলাম মোহাম্মদ জামাল, ডা. কিরিটি প্রসাদ দেব, ডা. জিয়াউল আনসার চৌধুরী ও ব্র্যাকের ব্যবস্থাপক মো. মনিরুজ্জামান মিয়া।মো. মনিরুজ্জামান মিয়া বলেন, আনোয়ারায় এ মৌসুমে ১৪০ জন যক্ষ্মা রোগী শনাক্ত করে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। এর মধ্যে রয়েছে ৮৮ জন পুরুষ ও ৫২ জন নারী।