বিশ্ব রেড ক্রিসেন্ট দিবস পালিত
বিশ্ব রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস উপলক্ষে সম্প্রতি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি এবং যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রাম বিভিন্ন কর্মসূচির আয়োজন করে। এ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আন্দরকিল্লায় এসে শেষ হয়। এরপর বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান সাংসদ মোশাররফ হোসেন। উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ সেলিম মো. জাহাঙ্গীর, রেড ক্রিসেন্ট জেলা শাখার ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেখ শফিউল আজম, ক্রীড়া সংগঠক আ জ ম নাছির উদ্দিন, সিটি ইউনিটের ভাইস চেয়ারম্যান এমএ সালাম, যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রামের যুব প্রধান সৌমিত্র চৌধুরী প্রমুখ। এ বছর রেড ক্রিসেন্ট কার্যক্রমের ভিত্তিতে শ্রেষ্ঠ বিদ্যালয় ও কলেজ নির্বাচিত হয় খাস্তগীর সরকারি বালিকা উচ্চবিদ্যালয় ও সরকারি সিটি কলেজ। বিশেষ সম্মাননা দেওয়া হয় শিক্ষিকা রেনু গেট্টুড গোমেজকে। শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন যুব রেড ক্রিসেন্টের সদস্যরা।