
বিশ্ব রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস উপলক্ষে রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ও সিটি ইউনিটের যৌথ উদ্যোগে ৮ মে নানা কর্মসূচি পালিত হয়। কর্মসূচির মধ্যে ছিল শোভাযাত্রা, আলোচনা সভা ও রক্তদান কর্মসূচি। সকালে জাতীয় পতাকা ও রেড ক্রিসেন্ট পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। এরপর একটি শোভাযাত্রা আন্দরকিল্লার জেলা ইউনিট কার্যালয় থেকে বের হয়। পরে জেলা কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন রেড ক্রিসেন্ট সোসাইটির ব্যবস্থাপনা পর্ষদের সদস্য ও জেলা ইউনিটের চেয়ারম্যান শেখ শফিউল আজম। অন্যদের মধ্যে বক্তব্য দেন নুরুল আনোয়ার চৌধুরী, এইচ এম সালাউদ্দিন, বেদারুল আলম চৌধুরী, জসিম উদ্দিন শাহ্, তিমির বরণ চৌধুরী, দোলন মজুমদার, এস এম আশেক মাহমুদ, কাজী তৌফিকুল আজম, ফখরুল ইসলাম চৌধুরী, অরূপ দত্ত, সৌমিত্র চৌধুরী প্রমুখ। আলোচনা সভা শেষে ফাতেমা বেগম রেড ক্রিসেন্ট রক্তকেন্দ্রে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি ও বিভিন্ন ইউনিটের তৈরি করা দেয়ালিকা প্রর্দশনীর উদ্বোধন করা হয়। পরে রেড ক্রিসেন্ট জেমিসন হাসপাতালের নবজাতক শিশুদের মধ্যে বিভিন্ন উপহার সামগ্রী বিতরণ করা হয়। বিজ্ঞপ্তি।