বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে ৪ অক্টোবর বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিশিস) চট্টগ্রাম জেলার উদ্যোগে এক আলোচনা সভা জেলা কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন এস এম ইকবাল।
সভার শুরুতে অধ্যাপিকা বিজয় লক্ষ্মী দেবীর স্বামী চন্দ্র শেখর এবং অধ্যাপিকা মৃণালিনী চক্রবর্তীর স্বামী দীপক চক্রবর্তীর মৃত্যুতে সম্মান জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
সভায় শিক্ষক নেতারা বলেন, শিক্ষা সব নাগরিকের মৌলিক ও সাংবিধানিক অধিকার। বাংলাদেশের সংবিধানে একটি বৈষম্যহীন ও অসাম্প্রদায়িক সর্বজনীন শিক্ষানীতি বাস্তবায়নের অঙ্গীকার করা হয়েছে। কিন্তু সে অনুযায়ী শিক্ষার সুযোগ অবারিত করা হয়নি। শিক্ষা দিন দিন পণ্য হয়ে দাঁড়াচ্ছে। এ কারণে শিক্ষার আন্দোলন অব্যাহত রাখতে হবে।
সভায় বক্তব্য দেন শিক্ষক নেতা মো. জাহাঙ্গীর, মো. হাবিব, সজল চৌধুরী, আবদুর রহিম, কৃষ্ণ কুমার দত্ত, বশির উদ্দিন, রফিক উদ্দিন, তড়িৎ কুমার ভট্টাচার্য, শ্যামল দাশ, শিমুল বড়ুয়া, নাসিম উদ্দিন, দেবপ্রিয় বড়ুয়া, আবদুল আজিজ প্রমুখ। বিজ্ঞপ্তি।