বিশ্বকাপ আমারও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেসি-নেইমারদের মতো পোশাকে মেতে উঠতে পারে ছোট্ট শিশুরাও৷ মডেল: আলমিত্রা, যায়ান, আদিয়াত, আবিয়াজ ও পদ্মহেম পাবন
মেসি-নেইমারদের মতো পোশাকে মেতে উঠতে পারে ছোট্ট শিশুরাও৷ মডেল: আলমিত্রা, যায়ান, আদিয়াত, আবিয়াজ ও পদ্মহেম পাবন
.
.

বয়স মোটে এক পেরিয়েছে, তাই বলে কি বিশ্বকাপে মাতবে না সে? ঘরে বিশ্বকাপ নিয়ে মা-বাবার এত উত্তেজনা, তাতে তো শামিল হতে চায় বাড়ির শিশুটিও৷ পছন্দের দলের জার্সিতে তাকেও সাজাতে পারেন বিশ্বকাপের রঙে৷
রাজধানীর নিউমার্কেটে এক বছরের সন্তান আয়ানের জন্য জার্সি কিনতে এসেছেন তার মা-বাবা৷ আয়ানের বাবা আমিনুল কবির বলেন, ‘বাসায় আমরা সবাই একসঙ্গে খেলা দেখি৷ সবাই জার্সি পরলেও আমাদের ছোট্ট বাবুটা থাকে আলাদা পোশাকে৷ তাই ছেলের জন্য জার্সি কিনতে এসছি৷ কাল থেকে সেও আমাদের সঙ্গে সাজবে বিশ্বকাপের সাজে৷’

আমার দলই সেরা
আমার দলই সেরা

আয়ানের মতো ছোট্ট রাফার জন্য জার্সি কিনতে এসেছে তার মা-বাবা৷ কিন্তু জার্সি কিনতে গিয়ে পড়েছেন বিপদে৷ রাফার বাবা হল্যান্ডের সাপোর্টার, তাই মেয়ের জন্য নিতে চান হল্যান্ডের জার্সি৷ কিন্তু মা চান মেসির দলের রঙেই সাজুক মেয়ে৷ শেষমেশ এই দুই দলেরই জার্সি কেনা হয়েছে রাফার জন্য৷ পালা করে রাফাকে একেক জার্সি পরাবেন তাঁরা৷
রাজধানীর বিভিন্ন এলাকার পোশাকের দোকান ঘুরে দেখা গেল, শিশুদের বিশ্বকাপের পোশাকসহ নানা কিছু পাওয়া যাচ্ছে সেখানে৷

যেন ব্রাজিল–আর্জেন্টিনা দ্বৈরথ
যেন ব্রাজিল–আর্জেন্টিনা দ্বৈরথ

শিশুদের জার্সি
তিন মাস থেকে শুরু করে সব বয়সের শিশুদেরই জার্সি পাওয়া যাবে৷ কমবয়সী এসব শিশুর জার্সির কাট আছে নানা ধরনের৷ বুকের সামনের পুরোটাজুড়ে বোতাম দেওয়া বুক খোলা জার্সি আছে৷ আছে পছন্দের দলের জার্সির আদলে তৈরি টি-শার্টও৷ শিশুদের জার্সি কেনার আগে কাপড়টা দেখে নেওয়া জরুরি৷ বেশি মোটা কাপড় হলে বাতাস চলাচল করতে সমস্যা হয়, ফলে কাপড়টা দেখে নেওয়া দরকার৷ তাদের জন্য হুক বা টিপ বোতামের জার্সি হলে ভালো৷ এটা সহজেই খোলা যায়৷
দরদাম
সাধারণত ১০০ থেকে ৩০০ টাকায় কেনা যাবে শিশুদের জার্সি৷ এ ছাড়া আরেকটু ভালো মানের জার্সি কিনতে চাইলে ৩০০ থেকে এক হাজার টাকা খরচ করতে হবে আপনাকে৷ নানা ধরনের ব্যান্ডানা বা ব্যাজ কেনা যাবে ২০ থেকে ৫০ টাকায়৷
যেখানে পাবেন
রাজধানীর ফার্মগেট, নিউমার্কেট, এলিফ্যান্ট রোড, গুলিস্তান, মতিঝিল, মিরপুর ১০ এলাকায় দোকান ছাড়াও বাইরে কিনতে পাবেন শিশুদের জার্সি৷ এ ছাড়া বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স, ধানমন্ডির বিভিন্ন শপিং মল, সীমান্ত স্কয়ার, বিভিন্ন সুপার শপে কেনা যাবে৷

আমরা তো এক দলেরই
আমরা তো এক দলেরই