বিশ্বকাপ কুইজের পুরস্কার নিলেন বিজয়ীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘এটা আমার ল্যাপটপ। আমি বিশ্বকাপ কুইজে প্রথম হয়েছি, খুব ভালো লাগছে।’ ফোকলা দাঁতে এমনি করেই কথাগুলো বলছিল আসুস-প্রজন্ম ডট কম সাপ্তাহিক বিশ্বকাপ কুইজের তৃতীয় পর্বের প্রথম পুরস্কার মিনি ল্যাপটপ কম্পিউটার বিজয়ী ছয় বছরের এনামুল হক।২৩ আগস্ট ঢাকায় প্রথম আলো কার্যালয়ে প্রজন্ম ডট কম পাতায় প্রকাশিত দুটি কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। দুটি কুইজের একটি ছিল আসুস-প্রজন্ম ডট কম সাপ্তাহিক বিশ্বকাপ কুইজ; অপরটি হলো ক্রিয়েটিভ-প্রজন্ম ডট কম মাল্টিমিডিয়া কুইজ। ১৮ জুন থেকে ৯ জুলাই পর্যন্ত প্রতিটির চারটি করে পর্বের কুইজ প্রকাশিত হয়েছে। আসুস-প্রজন্ম ডটকমের প্রথম পর্বের প্রথম পুরস্কার বিজয়ী সিলেটের মো. আশরাফুল হুদা বলেন, ‘নিজে একজন ব্যাংকার, তাই একটা ল্যাপটপ খুব দরকার ছিল। টাকা জোগাড় করতে কষ্ট হচ্ছিল। ল্যাপটপটা পেয়ে আমার খুব বেশি কাজ হলো।’ গাজীপুর, সিলেট, চট্টগ্রাম, দিনাজপুরসহ বিভিন্ন জায়গা থেকে এসেছিলেন পুরস্কার বিজয়ীরা। তাঁদের হাতে পুরস্কার তুলে দেন স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক জাকারিয়া পিন্টু। তিনি এ সময়বলেন, বাংলাদেশের মানুষের প্রাণের খেলা ফুটবল।কুইজ প্রতিযোগিতার মতো এ ধরনের আয়োজন ফুটবলকে আরও জনপ্রিয় করে তুলবে, পাশাপাশি ফুটবল সম্পর্কে মানুষের জ্ঞানও বাড়াবে বলে তিনি মন্তব্য করেন।অনুষ্ঠানে জাকারিয়া পিন্টুর সঙ্গে ছিলেন আসুসের পরিবেশক গ্লোবাল ব্র্যান্ড (প্রা.) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আনোয়ার, আসুুস বাংলাদেশের ন্যাশনাল সেলস ম্যানেজার মো. জিয়াউর রহমান, ক্রিয়েটিভের পরিবেশক সোর্স এজ লিমিটেডের পরিচালক ফখরুজ্জামান ও সুব্রত ঘোষ, প্রথম আলোর ব্র্যান্ড ব্যবস্থাপক অরূপ কুমার ঘোষ, সহকারী ফিচার সম্পাদক কবির বকুল, উপ-ফিচার সম্পাদক পল্লব মোহাইমেনসহ অনেকে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রথম আলোর ব্র্যান্ড নির্বাহী জাবেদ সুলতান।আসুস-প্রজন্ম ডট কম বিশ্বকাপ কুইজের প্রতি পর্বে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার ছিল যথাক্রমে আসুস মিনি ল্যাপটপ, আসুস পিডিএ ফোন ও আসুস ১৮.৫ ইঞ্চির এলসিডি মনিটর।প্রথম পর্বের বিজয়ীরা হলেন—প্রথম সিলেটের আশরাফুল হুদা, দ্বিতীয় ঢাকার মো. মঞ্জুরুল হাসান, তৃতীয় নরসিংদীর রিপন চন্দ্র দত্ত। দ্বিতীয় পর্বের প্রথম, দ্বিতীয়, তৃতীয় পুরস্কার বিজয়ী যথাক্রমে ঢাকার শাকিল মোদী, মনির আহাম্মদ ও রাজশাহীর মো. মুসা আল ফারুক। তৃতীয় পর্বে এনামুল হক, এম এম জহিরুল ইসলাম ও মো. মিজানুর রহমান। এবং চতুর্থ পর্বের পুরস্কার পেয়েছেন ময়মনসিংহের মো. মোস্তফা কামাল, ঢাকার মো. আল-আমিন মিঠু ও মো. আতউর রহমান।এবারের বিশ্বকাপ ফুটবলে গাজীপুরের পঞ্চম শ্রেণীর ছাত্রী আশার প্রিয় দল ছিল আর্জেন্টিনা। প্রিয় দল হেরে যাওয়ায় মন খুব খারাপ ছিল তার। এর মধ্যেই খবর আসে ক্রিয়েটিভ প্রজন্ম ডট কমের চতুর্থ পর্বের প্রথম পুরস্কার হিসেবে সে পেয়েছে ক্রিয়েটিভ ৫:১ স্পিকার। শুনেই মন ভালো হয়ে যায়। পুরস্কার হাতে পেয়ে আরও ভালো লাগছে। তার মতো খুশি এমপিফোর বিজয়ী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র মো. কামরুল হাসান। ক্রিয়েটিভ প্রজন্ম ডট কম কুইজের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার হিসেবে ছিল ক্রিয়েটিভ ৫:১ স্পিকার, ক্রিয়েটিভ জেন এমপিফোর প্লেয়ার এবং ক্রিয়েটিভ হেডফোন। চার পর্বের প্রথম পুরস্কার বিজয়ী চারজন হলেন চট্টগ্রামের সাঈদ মোহাম্মদ শাফায়াত, মো. জামাল উদ্দিন ঢাকার সুমন, টঙ্গীর আশা। দ্বিতীয় পুরস্কার পেয়েছেন কুমিল্লার মো. মেহেদী হাসান সাভারের মো. কামরুল হাসান ও সুনামগঞ্জের ফাতেমা বেগম। তৃতীয় পুরস্কার হেডফোন বিজয়ী ঢাকার মোস্তফা কামাল, মাহবুবুর রহমান, খুলনার মৃণাল কান্তি দাস ও সাভারের মো. কামরুল হাসান।