বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক রিকি পন্টিং। ১৯৯৬ সালের বিশ্বকাপে অভিষেক হওয়ার পর পন্টিং এযাবৎ ৪৪টি ম্যাচে অংশ নিয়েছেন। বিশ্বকাপের ম্যাচে সবচেয়ে বেশি আম্পায়ারিংয়ের রেকর্ড ইংল্যান্ডের ডেভিড শেফার্ডের। ১৯৮৩ থেকে ২০০৩ সাল পর্যন্ত অনুষ্ঠিত বিশ্বকাপের মোট ৪৬টি ম্যাচে আম্পায়ার ছিলেন শেফার্ড। আয়ারল্যান্ডের বিপক্ষে ২১ রানে শফিউলের নেওয়া ৪ উইকেট কোনো বাংলাদেশি বোলারের পক্ষে বিশ্বকাপে সেরা বোলিং। এবারের বিশ্বকাপে ভারতের বিপক্ষে করা ২৮৩/৯ বিশ্বকাপে বাংলাদেশের সর্বোচ্চ স্কোর। বলার অপেক্ষা রাখে না, ৪ মার্চ অনুষ্ঠিত ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচে করা ৫৮ সর্বনিম্ন স্কোর। রানের হিসাবে বিশ্বকাপে বাংলাদেশের সবচেয়ে বড় জয় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। ২০০৭ সালের বিশ্বকাপে বাংলাদেশ দক্ষিণ আফ্রিকাকে ৬৭ রানে হারিয়েছিল। ২০০৭ সালের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে ৮৩ বলে মোহাম্মদ আশরাফুলের করা ৮৭ রান বিশ্বকাপে কোনো বাংলাদেশি ব্যাটসম্যানের সর্বোচ্চ স্কোর।ইএসপিএন ক্রিকইনফো অবলম্বনে: সামসুল আলম