বিশ্বকাপ ক্রিকেট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 গত বিশ্বকাপে বারমুডার বিপক্ষে ভারতের করা ৪১৩ রান বিশ্বকাপে কোনো দলের এক ইনিংসে করা এ যাবৎকালের সর্বোচ্চ স্কোর। আর ২০০৩ সালের বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে কানাডার করা ৩৬ রান এক ইনিংসে সর্বনিম্ন স্কোর। বিশ্বকাপে সবচেয়ে বেশি রান শচীন টেন্ডুলকারের। ৫৭ গড়ে ৩৭ ম্যাচে ৩৬ ইনিংসে টেন্ডুলকার মোট রান করেছেন ১৮২৪।  এক ম্যাচে সবচেয়ে বেশি রান হয়েছে ২০০৭ সালের বিশ্বকাপে অস্ট্রেলিয়া বনাম দ. আফ্রিকা ম্যাচে। ম্যাচটিতে অস্ট্রেলিয়ার করা ৩৭৭ রানের জবাবে দ. আফ্রিকা করেছিল ২৯৪ রান।  এক ইনিংসে সবচেয়ে বেশি (৫৯) অতিরিক্ত রান দিয়েছে পাকিস্তান ১৯৯৯ সালের বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচে। ৫৯ রানের মধ্যে ছিল ১৫টি নো বল, ৩৩টি ওয়াইড, ৬টি লেগ বাই ও ৫টি বাই রান। বিশ্বকাপে সর্বোচ্চ ইনিংসটির মালিক গ্যারি কারস্টেন। বর্তমানে ভারত দলের কোচ গ্যারি ১৯৯৯ সালের বিশ্বকাপে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ১৫৯ বলে ১৮৮ রান করেন। গৌরভ গাঙ্গুলী, মার্ক ওয়াহ, শচীন টেন্ডুলকার ও রিকি পন্টিং—এই চারজন বিশ্বকাপে সবচেয়ে বেশি চারটি করে সেঞ্চুরি করেছেন।ওয়েবসাইট অবলম্বনে: সামসুল আলম