এক আসরে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার কৃতিত্ব গ্লেন ম্যাকগ্রার। ২০০৬-০৭ সালে ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপে ১১ ম্যাচে ম্যাকগ্রা মোট ২৬টি উইকেট শিকার করেন। ২০০৩ সালের বিশ্বকাপে নামিবিয়ার বিপক্ষে ম্যাচে গ্লেন ম্যাকগ্রা (৭ ওভারে ৪ মেডেন ১৫ রান) ৭ উইকেট নেন। এটা এযাবৎ বিশ্বকাপে কোনো বোলারের সেরা বোলিং। বিশ্বকাপে সবচেয়ে বেশি ৫২টি ডিসমিসালের মালিক অস্ট্রেলিয়ার উইকেটরক্ষক অ্যাডাম গিলক্রিস্ট। এক ম্যাচে উইকেটরক্ষক হিসেবে সবচেয়ে বেশি ডিসমিসালের কৃতিত্বও অ্যাডাম গিলক্রিস্টের। সবচেয়ে বেশি ক্যাচ নেওয়ার কৃতিত্ব অসি অধিনায়ক রিকি পন্টিংয়ের। ১৯৯৬-২০১১ পর্যন্ত অনুষ্ঠিত বিশ্বকাপের মোট ৪২টি ম্যাচ খেলে পন্টিং ক্যাচ নিয়েছেন ২৭টি। কোনো একটি নির্দিষ্ট ম্যাচে সবচেয়ে বেশি (চারটি) ক্যাচ নিয়েছেন ভারতের মোহাম্মদ কাইফ। ২০০৩ সালের বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে এই রেকর্ড করেন তিনি। বিশ্বকাপে সবচেয়ে বড় পার্টনারশিপের রেকর্ড সৌরভ গাঙ্গুলী ও রাহুল দ্রাবিড়ের। ১৯৯৯ সালের বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে এই জুটি ৩১৮ রানের পার্টনারশিপের রেকর্ড গড়ে।ওয়েবসাইট অবলম্বনে সামসুল আলম