বিশ্বকাপজয়ী সাতটি দলের ছয়টি দলই অন্তত একটি বিশ্বকাপ স্বাগতিক দেশ হিসেবে জিতেছে। এ ক্ষেত্রে ব্যতিক্রম হলো ব্রাজিল, যারা ১৯৫০ সালে বিশ্বকাপ আয়োজন করেও ট্রফি জিততে পারেনি। ২০১০ সালের দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের আগে কোনো স্বাগতিক দেশ বিশ্বকাপের প্রথম রাউন্ড থেকে বাদ পড়েনি। এ পর্যন্ত অনুষ্ঠিত সব বিশ্বকাপের ফাইনালে কেবল ইউরোপ ও দক্ষিণ আমেরিকার দেশগুলো অংশ নিয়েছে। দুটি মহাদেশই নয়টি করে শিরোপা জিতেছে। এ দুই মহাদেশের বাইরে কেবল দুটি দলই সেমিফাইনালে উঠতে পেরেছে—যুক্তরাষ্ট্র ১৯৩০ সালে ও দক্ষিণ কোরিয়া ২০০২ সালে। ইউরোপের দলগুলো তাদের জেতা সব শিরোপাই ইউরোপে অনুষ্ঠিত বিশ্বকাপে জিতেছে। ইউরোপের বাইরের যে দেশ ইউরোপে শিরোপা জিতেছে, এমন একমাত্র দেশ হচ্ছে ব্রাজিল। ব্রাজিল ১৯৫৮ সালে অনুষ্ঠিত সুইডেন বিশ্বকাপে শিরোপা জেতে। কেবল দুটি দল পরপর দুবার শিরোপা জিতেছে—ব্রাজিল ১৯৫৮ ও ১৯৬২ সালে এবং ইতালি ১৯৩৪ ও ১৯৩৮ সালে। ব্রাজিলের মারিও জাগালো প্রথম ব্যক্তি, যিনি খেলোয়াড় ও কোচ হিসেবে বিশ্বকাপ জিতেছেন। জাগালো খেলোয়াড় হিসেবে প্রথম বিশ্বকাপ জেতেন ১৯৫৮ সালে।ওয়েবসাইট অবলম্বনে: সামসুল আলম