বিশ্বকাপ ফুটবল (ষষ্ঠ পর্ব)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 বিশ্বকাপ ফুটবলের সর্বপ্রথম ফাইনালটি অনুষ্ঠিত হয় ১৯৩০ সালের ৩০ জুলাই উরুগুয়ের রাজধানী মনটিভিডিওর সেন্টেনারিও স্টেডিয়ামে। অংশ নিয়েছিল ল্যাটিন আমেরিকার দুটি দেশ আর্জেন্টিনা ও উরুগুয়ে। খেলায় উরুগুয়ে ৪-২ গোলে জয়লাভ করে চ্যাম্পিয়ন হয়। মজার ব্যাপার হচ্ছে, খেলার দুই অর্ধে দুই দলের দেওয়া বল দিয়ে খেলা হয়। ১৯৩৪ সালের ১০ জুন দ্বিতীয় বিশ্বকাপের ফাইনালে ৫৫ হাজার দর্শক উপস্থিতিতে স্বাগতিক ইতালি চেকোস্লোভাকিয়ার মুখোমুখি হয়। ইতালি ২-১ গোলে জয়লাভ করে। তিনটি গোলই হয় খেলার অতিরিক্ত সময়ে। ফিফার ৫০তম বর্ষপূর্তিতে ১৯৫৪ সালের ১৬ জুন থেকে ৪ জুলাই সুইজারল্যান্ডে অনুষ্ঠিত বিশ্বকাপে শিরোপা জেতে পশ্চিম জার্মানি।  ব্রাজিল সর্বপ্রথম চ্যাম্পিয়ন হয় ১৯৫৮ সালে সুইডেনে অনুষ্ঠিত বিশ্বকাপের ষষ্ঠ আসরে। ফাইনালে প্রতিপক্ষ ছিল স্বাগতিক সুইডেন আর ম্যাচের ফল ৫-২। সেবারই প্রথম ইউরোপে অনুষ্ঠিত কোনো টুর্নামেন্টে কোনো অইউরোপীয় দেশ চ্যাম্পিয়ন হয়। বিশ্বকাপের সপ্তম আসরেও চ্যাম্পিয়ন ব্রাজিল। আমারিলদো, জিটো ও ভাভার দেওয়া গোলে চেকোস্লোভাকিয়াকে ৩-১ গোলে হারায় তারা।  ১৯৬৬ সালের ইংল্যান্ড বিশ্বকাপে জিওফ হার্স্টের বিতর্কিত এক গোলে ইংরেজরা ৪-২ গোলে পশ্চিম জার্মানিকে হারায়। লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে খেলাটি উপভোগ করে ৯৮ হাজার দর্শক। নির্ধারিত সময়ে খেলাটি ২-২ গোলে ড্র ছিল।ওয়েবসাইট অবলম্বনে: সামসুল আলম