বিশ্বকাপ ফুটবল (১ম পর্ব)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 বিশ্বের প্রথম আন্তর্জাতিক ফুটবল খেলা হয়েছিল ১৮৭২ সালে স্কটল্যান্ড ও ইংল্যান্ডের মধ্যে। প্রথম আন্তর্জাতিক প্রতিযোগিতা ছিল ব্রিটিশ হোম চ্যাম্পিয়নশিপ। এ সময় গ্রেট ব্রিটেন ও আয়ারল্যান্ডের বাইরে ফুটবল খেলা বলতে গেলে অনুষ্ঠিতই হতো না। ঊনবিংশ শতাব্দীর শেষের দিকে বিশ্বের বিভিন্ন প্রান্তে ফুটবলের জনপ্রিয়তা বৃদ্ধি পেতে থাকে এবং এটিকে ১৯০০, ১৯০৪ সালের অলিম্পিকে খেলা হিসেবে রাখা হয়, তবে এর জন্য কোনো পুরস্কার বরাদ্দ ছিল না। ১৯০৮ সালের অলিম্পিকে ফুটবল প্রথম আনুষ্ঠানিকভাবে খেলার মর্যাদা পায়। ১৯০৮ ও ১৯১২ দুটি অলিম্পিকেই গ্রেট ব্রিটেন (ইংল্যান্ডের অপেশাদার জাতীয় ফুটবল দল) চ্যাম্পিয়ন হয়।  ১৯১৪ সালে ফিফা অলিম্পিকে অনুষ্ঠিত ফুটবল প্রতিযোগিতাকে অপেশাদার বিশ্ব ফুটবল চ্যাম্পিয়নশিপ স্বীকৃতি দেয় এবং তা পরিচালনার দায়িত্ব নেয়।  ১৯২০ সালের গ্রীষ্ম অলিম্পিকে বিশ্বের প্রথম আন্তমহাদেশীয় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং এতে মিসর ও ১৩টি ইউরোপীয় দেশ অংশ নেয়। প্রতিযোগিতায় বেলজিয়াম চ্যাম্পিয়ন হয়। ১৯২৮ সালে ফিফা অলিম্পিকের বাইরে আলাদাভাবে নিজস্ব আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতা আয়োজনের সিদ্ধান্ত নেয়। ১৯৩০ সালে স্বাধীনতার শতবর্ষে পা দেওয়া উরুগুয়েকে ফিফা তাদের প্রথম বিশ্বকাপের স্বাগতিক দেশ নির্বাচিত করে।ওয়েবসাইট অবলম্বনে: সামসুল আলম