বিশ্বকাপ ফুটবল (২য় পর্ব)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 ১৯৩০ সালের প্রথম বিশ্বকাপের সব ম্যাচই অনুষ্ঠিত হয়েছিল উরুগুয়ের রাজধানী মনটিভিডিওতে।  মাত্র চারজন খেলোয়াড় বিশ্বকাপে দুবার হ্যাটট্রিক করেছেন। এঁরা হলেন হাঙ্গেরির স্যান্ডর কোক্সিস (দুটো হ্যাটট্রিকই ১৯৫৪ সালের বিশ্বকাপে), ফ্রান্সের জ্য ফন্তেইন (১৯৫৮ সালে), পশ্চিম জার্মানির গার্ড মুলার (১৯৭০ সালে) এবং আর্জেন্টিনার গ্যাব্রিয়াল বাতিস্তুতা (১৯৯৪ ও ১৯৯৮ সালে)।  ১৯৬৬ সালে বিশ্বকাপ শুরুর সাত দিন আগে এর ট্রফিটি চুরি হয়ে গিয়েছিল। পরে পিকলস নামের একটি কুকুর ট্রফিটি খুঁজে পায়।  স্কটল্যান্ড এযাবৎ আটবার বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলার সুযোগ পেয়েছে। কিন্তু দলটি একবারও প্রথম পর্বের বাধা পেরোতে পারেনি।  একাধারে নয়টি ম্যাচ হারার রেকর্ড মেক্সিকোর। ১৯৩০ সালের বিশ্বকাপে এবং ১৯৫০-৫৮ সালের মধ্যে ম্যাচগুলো হারে দেশটি।  ২০০২ সালের বিশ্বকাপে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ম্যাচে তুরস্কের হাকান সুকুর প্রথম গোলটি করেন মাত্র ১১ সেকেন্ডে। বিশ্বকাপের ইতিহাসে এটাই দ্রুততম সময়ে গোল।  বিশ্বকাপের ইতিহাসে এক ম্যাচে সবচেয়ে বেশি গোল হয়েছিল ১৯৫৪ সালের বিশ্বকাপে অস্ট্রিয়া বনাম সুইজারল্যান্ড ম্যাচে। ম্যাচটিতে অস্ট্রিয়া ৭-৫ গোলে জয়লাভ করে।  জার্মানিতে অনুষ্ঠিত ২০০৬ সালের বিশ্বকাপে পর্তুগাল বনাম নেদারল্যান্ড ম্যাচে রাশিয়ান রেফারি ভ্যালেন্টিন উভানভ মোট ১৬টি হলুদ কার্ড দেখিয়েছিলেন। ওয়েবসাইট অবলম্বনে: সামসুল আলম