সুইডেনে অনুষ্ঠিত ১৯৫৮ সালের বিশ্বকাপে প্রথম গোলটি করার সময় পেলের বয়স ছিল মাত্র ১৭ বছর। এই গোলটির মাধ্যমে পেলে বিশ্বকাপের কনিষ্ঠতম গোলদাতা হিসেবে রেকর্ড গড়েন। বিশ্বকাপের এক টুর্নামেন্টে সবচেয়েবেশিগোল করার কৃতিত্ব হাঙ্গেরির। সুইজারল্যান্ডে অনুষ্ঠিত ১৯৫৪ সালের বিশ্বকাপে মোট ২৭ বার প্রতিপক্ষের জালে বল পাঠায়দলটি। ১৯৫৪ সালের বিশ্বকাপে ফাইনালে জার্মানির কাছেহারার আগে হাঙ্গেরি আগের ২৮টি খেলায় (২৪ জয়ও ৪ ড্র) অপরাজিত ছিল। এবারের বিশ্বকাপে মোট ২৪টি দেশের ৩০ জন রেফারি ম্যাচ পরিচালনার দায়িত্ব পালন করবেন। ২০০১ সালে অস্ট্রেলিয়া আমেরিকান সামোয়াকে ৩১-০ গোলে হারায়। বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে এযাবৎকালে এটাই সবচেয়েবড় জয়। ১৯৯৮ সালের ফ্রান্স বিশ্বকাপ থেকে অংশগ্রহণকারী দলেরসংখ্যা ২৪ থেকে বাড়িয়ে ৩২ করা হয়। বুয়েনস এইরেসেজন্ম নেওয়া লুইস মনটি হচ্ছেন একমাত্র খেলোয়াড়, যিনি দুটি ভিন্ন দেশের হয়েবিশ্বকাপ ফাইনালে খেলেছেন।১৯৩০ সালে আর্জেন্টিনার এবং ১৯৩৪ সালে ইতালির হয়ে। ইতালিয়ান গোলরক্ষক দিনো জফ সবচেয়ে বয়সীখেলোয়াড়, যিনি বিশ্বকাপ জিতেছেন।১৯৮২ সালে স্পেনে অনুষ্ঠিত বিশ্বকাপে ইতালি শিরোপা জেতে আর তখন জফের বয়স ছিল ৪০ বছর। দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে ১৯৪৬ সালের বিশ্বকাপ বাতিলঘোষণা করা হয়। ফুটবল বিশ্বকাপে মোট হ্যাটট্রিকের সংখ্যা ৪৯।ওয়েবসাইট অবলম্বনে: সামসুল আলম