বিশ্বকাপ শিরোপার সাজে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফিফা বিশ্বকাপ শিরোপার সাজে দেহচিত্রী এমা অ্যালেন। ছবি: বিবিসি
ফিফা বিশ্বকাপ শিরোপার সাজে দেহচিত্রী এমা অ্যালেন। ছবি: বিবিসি

বিশ্বকাপ বাঁশির উন্মাদনা তো শেষ হবে ওই শিরোপা জয়ের মধ্য দিয়েই। ওই শিরোপাই যেন এখন দুনিয়াজয়ের প্রতীক! আর দুনিয়াজোড়া এই ফুটবল উন্মাদনায় পিছিয়ে নেই শিল্পীরাও। লন্ডনের দেহচিত্রী শিল্পী এমা অ্যালেন এই প্রতীককে, ফিফা বিশ্বকাপ শিরোপাকে ধরতে চেয়েছেন নিজের মুখচ্ছবিতে। বিশ্বকাপ শিরোপা সাজে এমার ছবি ভীষণ জনপ্রিয়তা পেয়েছে অনলাইন সামাজিক যোগাযোগের সাইটগুলোতে। বিবিসি এক প্রতিবেদনে এ সম্পর্কে জানিয়েছে।

দুনিয়াজোড়া ব্যাপকভাবে পরিচিত এই শিরোপাকে দেহচিত্রের মধ্য দিয়ে মানুষের মুখচ্ছবিতে ধরা সম্ভব কি না, তা নিয়ে ভাবতে ভাবতেই এই শিল্পী এ কাজে হাত দেন। প্রথমে কয়েকজন বন্ধুকে স্বেচ্ছাসেবক হিসেবে এগিয়ে আসার অনুরোধ জানান দেহচিত্রী এমা অ্যালেন। কিন্তু দেখা গেল কারও মুখেই যেন তা মানাচ্ছে না, রং-তুলির শত ছোঁয়াতেও কারও মুখেই তিনি ফুটিয়ে তুলতে পারছেন না এই শিরোপাকে।

শিরোপা সাজার মাঝপথে দেহচিত্রী এমা অ্যালেন। ছবি: বিবিসি
শিরোপা সাজার মাঝপথে দেহচিত্রী এমা অ্যালেন। ছবি: বিবিসি

দেহচিত্রী এমা বলেন, ‘আমাকে মডেল দেওয়ার জন্য বন্ধুদের রাজি করিয়ে চেষ্টা করে যাচ্ছিলাম আমি। কিন্তু দেখলাম আমি আসলে তাঁদের কেবল আহতই করছি। তাই আমি একটা টাকমাথা-টুপি নিয়ে নিজেই চেষ্টা শুরু করলাম।’

লন্ডনের এই দেহচিত্রী কয়েক ঘণ্টার পরিশ্রমে নিজের মুখচ্ছবিতে সফলভাবে বিশ্বকাপ শিরোপা ফুটিয়ে তুলতে সক্ষম হন। অনলাইন সামাজিক যোগাযোগ সাইটে সেই ছবি পোস্ট করার পর দারুণ জনপ্রিয়তা পায় তা। রাতারাতিই ফেসবুক, টুইটারে ভাইরাসের মতো ছড়িয়ে যেতে থাকে এই ছবি। আর সেখানে ফুটবলভক্তরা নানা মন্তব্যে এ সম্পর্কে তাঁদের প্রতিক্রিয়া জানান।

এ প্রসঙ্গে দেহচিত্রী এই নারী বলেন, ‘একটা ছবির এত ভিন্ন ভিন্ন ব্যাখ্যা-বিশ্লেষণ জানতে পারাটা খুবই দারুণ অভিজ্ঞতা। অনেক ফুটবলারও এমার এই ছবি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তাঁদের মধ্যে আছেন আর্সেনালের সাবেক তারকা ইয়ান রাইট। তিনি ছবিটির প্রশংসা করে তা টুইটারে পোস্ট করেন।   

আটপৌরে চেহারায় দেহচিত্রী এমা অ্যালেন। ছবি: বিবিসি
আটপৌরে চেহারায় দেহচিত্রী এমা অ্যালেন। ছবি: বিবিসি