বিশ্বকাপ ২০১০
বিশ্বকাপের নামে গ্যাঞ্জাম লেগেছে জাতিতে জাতিতেবাঙালির নাই অছিলার অভাব খুশি উৎসবে মাতিতে।রাতে রাতে হলো দেয়াল দখল দেয়াল ভরিল চিকাতেদলবেঁধে দিল দেয়াল পাহারা নিজের দখল টিকাতে।বুদ্ধিমানেরা উন্মাদ হলো পরিণত হলো অবুঝেদেয়াল রাঙাল আকাশি-সাদায় অথবা হলুদ-সবুজে।রাজনৈতিক চিকা মুছে দিয়ে কার্টুন হলো আঁকানোনা দেখে উপায় আছে নাকি কারও! দেখতে লাগে না তাকানো।আমার দেখায়ও ভুল নাই কোনো একটুও ভুল করিনিআর্জেন্টিনা এ দেয়ালে বাঘ ব্রাজিল নিরীহ হরিণী।পাশের দেয়ালে উল্টো চিত্র—সবখানে এক কাহিনিসদা তৎপর আর্জেন্টিনা এবং ব্রাজিল বাহিনী।দুই দলে ভাগ সমর্থকেরা জান দিয়ে দেয় সকলেভাবটা এমন—গলাবাজি করে কাপ নিয়ে নেবে দখলে।গর্জন করে আর্জেন্টিনা, গর্জন করে ব্রাজিলওপ্রতিটি পাড়ায় শান্তি-সুখের পুরোই বারোটা বাজিল।টেইলারিংয়ের দর্জি ব্যাটারা অর্ডার নেওয়া থামিয়েরাত-দিন শুধু পতাকা বানায় দোকানের ঝাঁপ নামিয়ে।পতাকা, পতাকা নানা আকারের, ওড়ে ছাদ, ব্যালকনিতেপতাকা ওড়াতে নেই ভেদাভেদ দরিদ্র আর ধনীতে।রাত-দিন চলে স্লোগান মিছিল কে আছে ওদের থামাবে!এই দেশে নাই এত বড় ওঝা ফুটবলভূত নামাবে।দল জিতে গেলে সমর্থকের চিৎকার কান ফাটানোপটকার আওয়াজ গুনতে গুনতে নির্ঘুম রাত কাটানো।দল হেরে গেলে সমর্থকের মুখ ঢাকে চুন-কালিতেসান্ত্বনা খোঁজে টিভি ভাঙচুরে, রেফারিকে গালাগালিতে।ফাউল, অফসাইড, পেনাল্টি কিক—বুঝুক প্লেয়ার, রেফারি!এইখানে করে চিল্লাচিল্লি সকল আদার ব্যাপারি।দুষ্ট গরুর নেই তো অভাব দুই দিককার গোয়ালেআর্জেন্টিনা মিষ্টি বিলায় ব্রাজিল পয়েন্ট খোয়ালে।আর্জেন্টিনা যদি গোল খায়, কিংবা পয়েন্ট হারালেব্রাজিলেরা করে বিজয় মিছিল—প্রকাশ্যে, নয় আড়ালে।স্বল্প বসনা সাম্বাশিল্পী অংশ হয়েছে খেলারইসমর্থকেরা মাঠ বাদ দিয়ে সারাক্ষণ খোঁজে গ্যালারি।খেলা চলাকালে বিদ্যুৎ গেলে প্রাণ ওঠে তাই কাঁদিয়াগাড়ি ভাঙচুরে পথে বের হয় দুই দলই জোট বাঁধিয়া।সমর্থকের উচ্ছ্বাস এত! ধরে রাখা দায় বাড়িতেচিল্লাচিল্লি ধাক্কাধাক্কি, শেষ হয় মারামারিতে।ফুটবল খেলা যেমন ভরাট ধাক্কা, গুঁতোতে, লাথিতেবাঙালি জীবন ভরপুর হলো ভাঙচুর, হাতাহাতিতে।আহত হচ্ছে প্রায়ই গোটা কয়, কোন দিন হবে নিহত!বিশ্বকাপের নামে ফুটবল খেলা না থাকলে কী হত!এক মাস ধরে শুধু লাগালাগি আর্জেন্টিনা-ব্রাজিলেফুটবল খেলা কবে থেকে চালু করেছিল কোন ফাজিলে!