
ফুটবল-জ্বরে কাঁপছে পুরো বিশ্ব। আমাদের দেশেও ইতিমধ্যে লেগেছে বিশ্বকাপের হাওয়া। বিশ্বকাপ উপলক্ষে অনেকেই কিনছেন এলইডি টেলিভিশন। আর দোকানগুলোতেও আছে নানা রকমের উপহার ও বিশেষ ছাড়। বাজার ঘুরে দেখা গেল স্যামসাং, ট্রান্সটেক, সিঙ্গার, সনি, ওয়ালটন, হাইসেন্স, ইসিওপ্লাস, গ্রান্ডিং এলজি, মাইওয়ান টিভি ছাড়াও অনেক নন ব্র্যান্ডের এলইডি টিভি পাওয়া যাচ্ছে। ঢাকার বায়তুল মোকাররমের স্টেডিয়াম মার্কেট, কারওয়ান বাজার, বাংলামটর, গুলশান, মোহাম্মদপুর, ধানমন্ডি, মিরপুরসহ রাজধানীর অনেক ছোট-বড় মার্কেটের টিভির বিক্রয়কেন্দ্রগুলোতে পাবেন এই টেলিভিশন।
স্যামসাং: এলইডি ২৩ ইঞ্চি ২৬ হাজার টাকা। ৩২ ইঞ্চি ৩৯ হাজার ৯০০ টাকা থেকে ৬১ হাজার ৫০০ টাকার মধ্যে পাওয়া যাবে। ৪০ ইঞ্চি ৬৪ হাজার ৫০০ ও ৭২ হাজার; স্মার্ট এলইডি ৯৬ হাজার ৯০০ ও এক লাখ ২৯ হাজার টাকা (থ্রিডি) । ৪৮ ইঞ্চি এক লাখ ৭৫ হাজার টাকা (স্মার্ট থ্রিডি)। ৫৫ ইঞ্চি দুই লাখ ৬৯ হাজার টাকা থেকে পাঁচ লাখ ২৫ হাজার টাকা (স্মার্ট থ্রিডি)। ৬০ ইঞ্চি দুই লাখ ৯৯ হাজার টাকা। ৭৫ ইঞ্চি অাট লাখ ৪০ হাজার টাকা (স্মার্ট থ্রিডি)।
ট্রান্সটেক: ১৯ ইঞ্চি ১৫ হাজার ৭০০ টাকা। ২২ ইঞ্চি ১৮ হাজার ২০০ টাকা। ২৪ ইঞ্চি ২০ হাজার ৭০০ টাকা। ৩২ ইঞ্চি ২৯ হাজার ৯০০ টাকা। ৪২ ইঞ্চি ৪৭ হাজার ৫০০ টাকা।
সিঙ্গার: ১৯ ইঞ্চি ১৬ হাজার টাকা। ২৪ ইঞ্চি ২২ হাজার ৯০০ টাকা। ২৮ ইঞ্চি ২৮ হাজার ৫০০ টাকা। ৩২ ইঞ্চি ৩৫ হাজার ৯০০ টাকা। ৪০ ইঞ্চি ৫৬ হাজার ৯০০ টাকা। ৪২ ইঞ্চি ৬৫ হাজার টাকা।
সনি: ২৪ ইঞ্চি ২৩ হাজার টাকা। ৩২ ইঞ্চি ৩৯ হাজার টাকা। ৪০ ইঞ্চি ৫০ হাজার টাকা। ৪২ ইঞ্চি ৯৫ হাজার ৯০০ টাকা। ৪৬ ইঞ্চি ৮৫ হাজার টাকা। ৪৭ ইঞ্চি এক লাখ ১০ হাজার টাকা।
ওয়ালটন: ২৩ ইঞ্চি ২৪ হাজার ৩০০ টাকা। ২৪ ইঞ্চি ২৫ হাজার ৮০০ টাকা। ৩২ ইঞ্চি ৪৭ হাজার ৭০০ টাকা। ৪০ ইঞ্চি ৬৩ হাজার ২০০ টাকা। ৪২ ইঞ্চি ৬৬ হাজার ৫০০ টাকা।
এলজি: ২২ ইঞ্চি ২৪ হাজার ৫৫ টাকা। ২৪ ইঞ্চি ২৭ হাজার ৪৯০ টাকা। ২৮ ইঞ্চি ৩৩ হাজার ২২০ টাকা ৩২ ইঞ্চি ৪০ হাজার ৬৬৫ টাকা। ৪২ ইঞ্চি ৭৭ হাজার ৩২০ টাকা।
হাইসেন্স: ২৪ ইঞ্চি ২২ হাজার ৯১০ টাকা ৩২ ইঞ্চি ৩৩ হাজার ২২০ টাকা ৩৯ ইঞ্চি ৫১ হাজার ৫৪৫ টাকা ৪২ ইঞ্চি ৬১ হাজার ৮৫৫; ৫০ ইঞ্চি ৯১ হাজার ৯৪০ টাকা।
কনকা: ১৯ ইঞ্চি ১৪ হাজার ৫০০ টাকা। ২২ ইঞ্চি ২০ হাজার টাকা। ২৬ ইঞ্চি ২৫ হাজার টাকা। ৩২ ইঞ্চি ৩৫ হাজার টাকা। ৪২ ইঞ্চি ৬০ হাজার টাকা৷
মাইওয়ান: ১৬ ইঞ্চি ১৪ হাজার ৫৫০ টাকা। ২৪ ইঞ্চি ২৫ হাজার ৯০০ টাকা। ২৮ ইঞ্চি ৩২ হাজার ১৫০ টাকা। ৩২ ইঞ্চি ৪১ হাজার ৯৫০ টাকা।
গ্রান্ডিং: ৩২ ইঞ্চি ৪৪ হাজার টাকা। ৪০ ইঞ্চি ৯৬ হাজার টাকা। ৪৬ ইঞ্চি এক লাখ ৩৫ হাজার টাকা। ৫৫ ইঞ্চি দুই লাখ ৬০ হাজার টাকা।