বিশ্বকাপের টুকিটাকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম সিটি করপোরেশনমেয়র সাহেব রীতিমতো হীরক রাজার দেশ বানিয়ে ফেলেছিলেন নগরকে। স্টেডিয়ামে যাতায়াতের দুই পাশের সব বাড়িতে রং করে ফেলা হয়েছিল। ‘গরিবি’ লুকাতে ম্যাচের ৪৮ ঘণ্টা আগে থেকে স্টেডিয়ামের পাশের জেলেপল্লিতে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল—এই সময় কেউ পল্লি ছেড়ে বেরোতে পারবে না। ভাগ্যিস, গরিবদের নগর ছেড়ে পালাতে বলা হয়নি!ফাইনালে পিতা-পুত্রধরুন, ভারতের হয়ে ফাইনালে একসঙ্গে খেলতে নেমেছিলেন সুনীল গাভাস্কার ও রোহান গাভাস্কার! ধুর, তাও কি হয়! ক্রিকেটারদের ক্ষেত্রে এমন ঘটনা অসম্ভব বলেই দেওয়া যায়। কিন্তু এবার ফাইনালেই এক পিতা-পুত্র জুটিকে দেখা গেল দায়িত্ব পালন করতে—উদয় ঘরাট ও সংকেত ঘরাট। বাবা উদয়ের পথ ধরে স্কোরার হয়েছেন সংকেত। দুজন আলাদা আলাদা আন্তর্জাতিক ম্যাচে দায়িত্বও পালন করেছেন। একসঙ্গে একই আন্তর্জাতিক ম্যাচে কাজ করা হয়নি কখনো। সেই সুযোগই হয়ে গেল মুম্বাইয়ের ফাইনালে। একেবারে বিশ্বকাপের ফাইনাল দিয়ে রেকর্ড হলো। নেটেও ফেলম্যাট প্রিয়রকে রানে ফেরানোর চেষ্টায় কমতি করেনি ইংলিশ ম্যানেজমেন্ট। ব্যাটিং অর্ডারে প্রমোশন দিয়ে দেখা হয়েছে, কাজ হয় না। নেটে পল কলিংউড, মুশতাক নাকি মুরালি আর মেন্ডিস সেজে বল করেছেন; তাতেও রান করতে পারেননি বেচারা প্রিয়র। শেষমেশ স্থানীয় নেট বোলারদের বিপক্ষে খেলতে বলা হয়েছে। এতে যদি কিছু শট খেলার অভ্যাসটা ফেরে! তাতেও প্রিয়রের ব্যাট চলে না। নেটে স্থানীয় এক বোলারের বলেও দফায় দফায় বোল্ড হলেন প্রিয়র। এখন আর উপায় কী? দেশে ফিরে প্রিয়রকে বরং টেনিস বলে খেলতে শুরু করতে বলতে পারে ক্রিকেট বোর্ড!ভুল, সবই ভুলভারতীয় একটি পত্রিকায় বিশ্বকাপ চলা অবস্থায় লেখা হলো, কেনিয়ার প্রতীক হয়ে যাওয়া ব্যাটসম্যান স্টিভ টিকোলোকে নাকি সতীর্থরা ‘গান্ধী’ বলে ডাকেন! ব্যাপার কী? চেহারা-সুরতে তো মোহনদাস করমচাঁদ গান্ধীর সঙ্গে টিকোলোর কোনো সম্পর্ক নেই! ভারতীয় সংবাদমাধ্যম ব্যাখ্যা হাজির করল, দক্ষিণ আফ্রিকায় আন্দোলন-সংগ্রাম করে আসা গান্ধীজির খুব ভক্ত বলেই টিকোলোর এই ডাকনাম! কিন্তু হাটে হাঁড়ি ভেঙে দিলেন টিকোলো। তিনি সংবাদ সম্মেলনে একগাল হেসে বললেন, সতীর্থরা মোটেও তাঁকে ‘গান্ধী’ বলে ডাকে না। ডাকে ‘গানজি’ বলে! বন্দুকের মতো বারবার জ্বলে ওঠেন বলে টিকোলোকে এই নামে ডাকা হয়। আর ‘গানজি’ শুনে, সেটাকে ভুল করে ‘গান্ধী’ বানিয়ে ফেলেছেন সাংবাদিক! সুদর্শন পুলিশবিশ্বকাপ ফাইনাল উপলক্ষে মুম্বাই শহর নববধূর সাজে সেজেছিল। স্টেডিয়ামে সব ঝা চকচকে, রাস্তাঘাট সজ্জিত; কিন্তু এতেও যথেষ্ট মনে করেনি মুম্বাই পুলিশ। তারা ঠিক করেছিল, পুলিশের মধ্যেও একটা চকচকে ব্যাপার আনতে হবে। কীভাবে? ফাইনালে কর্তব্য পালন করতে বেছে নেওয়া হলো সুদর্শন সদস্যদের মধ্য থেকে। পুলিশের সদস্যদেরও সুন্দর হতে হবে। এ জন্যই মেদহীন, দীর্ঘদেহী, ভদ্র, উপস্থাপনযোগ্য পুলিশদের দায়িত্বে দেওয়া হয়েছিল ওয়াংখেড়ে স্টেডিয়ামে। শুধু তা-ই নয়, যেসব পুলিশ সদস্য পান-তামাক খান, তাঁরা বাদ। ভাগ্যিস পোশাক-টোশাক বদলে ফেলার সিদ্ধান্ত নেয়নি মুম্বাই পুলিশ। সুযোগরাষ্ট্র বলুন আর প্রদেশ, একটা সংসদের জন্য বাজেট অধিবেশনের চেয়ে গুরুত্বপূর্ণ আর কী থাকে? মহারাষ্ট্রের সেই বাজেট অধিবেশনও বন্ধ করে দেওয়া হয়েছিল ভারত-পাকিস্তান ম্যাচ উপলক্ষে। চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানের লড়াই হবে, আর মন্ত্রী-এমপিরা সংসদে বসে বাজেট পর্যালোচনা করবেন, তা কি হয়! খেলা শুরু হওয়ার আগেই বাজেট অধিবেশনের সমাপ্তি ঘোষণা করেন মহারাষ্ট্র সংসদের স্পিকার। স্পিকারের ঘোষণার সঙ্গে সঙ্গেই উৎসবে মেতে ওঠেন সংসদ সদস্যরা। পাঁচ মিনিটের মধ্যেই খালি হয়ে যায় বিধানসভা ভবন। দুর্মুখেরা অবশ্য বলছেন, মন্ত্রিপরিষদ বাজেট নিয়ে সমালোচনা থেকে ক্রিকেটের দোহাই দিয়ে সাময়িক একটা মুক্তি পেয়েছে। প্রচারে পতনদক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে শেষ ২৯ রানে ভারতের ৯ উইকেট পড়েছিল। কেন এমন পতন? কেউ ক্রিকেটীয় ব্যাখ্যা দিয়েছেন, কেউ মনস্তাত্ত্বিক ব্যাখ্যা দিয়েছেন, আবার কেউ দায় দিয়েছেন উইকেটকে। কিন্তু বিসিসিআইয়ের সেক্রেটারি এন শ্রীনিবাসন বলছেন, এর জন্য দায়ী সংবাদমাধ্যম! কী করে? শ্রীনিবাসনের মতে, বেশি বেশি সাংবাদিক অনুশীলন কাভার করতে গিয়ে মনসংযোগ নষ্ট করে দিচ্ছেন ভারতীয় ক্রিকেটারদের। সাংবাদিকেরা দূরে হটলেই নাকি ভারত ভালো করে। শ্রীনিবাসন কি ব্রাজিলের সংবাদমাধ্যমের সংখ্যা জানেন? তাঁর তত্ত্ব ঠিক হলে ব্রাজিলের কোনো দিন ফুটবলে কোনো ম্যাচই জেতার কথা নয়; পাঁচ বিশ্বকাপ তো দূরে থাক! পণ্ডিত স্মিথমহেন্দ্র সিং ধোনি বললেন, তিনি ইউডিআরএসের (রিভিউ সিস্টেম) ২ দশমিক ৫ মিটার আইনটা জানতেন না; জানার পরও বুঝতে পারছেন না। ধোনির দোষ নেই, বেশির ভাগ মানুষই এটা বুঝছে না। কিন্তু বিস্ময়কর ব্যাপার হলো, দক্ষিণ আফ্রিকান অধিনায়ক গ্রায়েম স্মিথ বলছেন, তিনি ক্রিকেটের এসব খুঁটিনাটি আইন ভালোই বোঝেন। এর আগে দক্ষিণ আফ্রিকান ক্রিকেটারদের আইন বোঝা নিয়ে যে ধারণা ক্রনিয়েরা তৈরি করে গিয়েছিলেন, তাতে স্মিথকে রীতিমতো ‘পণ্ডিত’ বলে স্বীকৃতি দিতে হচ্ছে। ভিটামিন না বিষ!কামরান আকমল তাঁর কাছ থেকে কিছু শিখতে পারেন। অন্তত কীভাবে অজুহাত দিতে হয়, এটা তো শিখতে পারেন। আকমলের মতোই এক গাদা ক্যাচ ফেলে দক্ষিণ আফ্রিকার এই উইকেটরক্ষক অজুহাত দিলেন—তিনি ভিটামিনের বদলে সকালে ভুলে ঘুমের ওষুধ খেয়ে মাঠে নেমেছেন। তাই হাত ফসকে গেছে ক্যাচগুলো। ভাগ্যিস, ফন উইক ভিটামিনের বদলে ‘পয়জন’ লেখা বোতল থেকে কিছু খেয়ে ফেলেননি!