বিশ্বকাপের বাতাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেষ মুহূর্তে এসে রাশিয়ার টিকিট কাটল আর্জেন্টিনা। ফুটবলপাড়া আবারও গরম। সেই গরম বাতাস এসে লাগছে আমাদের গায়েও। বিশেষ করে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে তুমুল তর্ক চলছেই। ফুটবলাররাও যদি এ রকম তর্কে জড়াতেন, কেমন হতো? ভাবলেন মাহবুব আলম ও মাসউদ ফোরকান

মেসি দেখায়া দিছে কীভাবে বিশ্বকাপে কোয়ালিফাই করতে হয়।

ব্রাজিলই সবার আগে কোয়ালিফাই করা দল! বিশ্বকাপে কোয়ালিফাই করা তো আমাগো কাছেই শিখলি রে ব্যাটা!

ব্রাজিল না হয় আমাগো আগেই কোয়ালিফাই করছে। কিন্তু মনে রাখিস, আগামী বিশ্বকাপের প্রতিটা ক্ষেত্রে আমরাই প্রথম থাকমু।

আমরাও চাই সব ক্ষেত্রে তোমরা প্রথম হও। যেমন: বাদ পড়া!

গতবার বিশ্বকাপ তো দূরের কথা, শেষমেশ একটা চায়ের কাপও আনতে পারলা না।

তোমাগো মতো সেভেনআপের বিজনেস তো খুইলা দিয়া আসি নাই।

শেষ ম্যাচে হ্যাটট্রিক কইরা বিশ্বকাপে কোয়ালিফাই করছি, পারছে কেউ আমার মতো?

এক্সকিউজ মি, স্যার! ২০১৩ সালে আমিও হ্যাটট্রিক কইরা পর্তুগালকে বিশ্বকাপে কোয়ালিফাই করছিলাম।

সরি, ভাই! আমি ঘুমের মধ্যে থাকি। আমার হিসাব থাকে না!

আপনার দুর্দান্ত হ্যাটট্রিকে অবশেষে আর্জেন্টিনা বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করল। আর্জেন্টিনা সমর্থকদের উদ্দেশে আপনার কিছু বলার আছে?

অবশ্যই বলার আছে। আমার প্রিয় এক অভিনেতার ভাষায় বলতে চাই, ‘মাঠে গিয়ে আমাদের খেলা দেখবেন।’

ভাগ্যের কী নির্মম পরিহাস! রাশিয়ায় বিশ্বকাপ আর আমেরিকা এইবার চান্স পাইল না।

দিন খারাপ যাইতাছে বইলা কিম উন, পুতিন—সবাই মজা লয়।