বিশ্বকে জানার সুযোগ
মডেল ইউনাইটেড নেশনসের (মুন) ধারণা বিশ্বব্যাপী প্রতিষ্ঠিত। আয়োজনের পুরোটাই হয় জাতিসংঘের সাধারণ পরিষদের আদলে। এটা জাতিসংঘের পরোক্ষ তত্ত্বাবধানে হয়ে থাকে। এটা আসলে তরুণদের শেখার জায়গা। যাঁরা এখন থেকেই আন্তর্জাতিক বিভিন্ন সমস্যা নিয়ে চর্চা করছেন, তাঁদের জ্ঞানের ভান্ডার বৃদ্ধি পাচ্ছে। তাঁরা সমস্যার গভীরে ঢুকতে পারছেন এবং যুগোপযোগী সমাধান খুঁজে বের করার চেষ্টা করছেন। একসময় তাঁরাই দেশ ও জাতিকে নেতৃত্ব দেবেন। এখন যাঁরা তরুণ, তারাই তো পরে নিজের দেশকে বিশ্বের কাছে নিয়ে যাবেন। দেশও পাবে যোগ্য ও বড় মাপের কূটনীতিক।আমাদের দেশের ছেলেমেয়েরা বিভিন্ন দেশে এ ধরনের অধিবেশনে অংশ নিয়েছেন। বাংলাদেশের এবার পূর্ণাঙ্গ একটি অধিবেশন হলো, যা খুবই আশাব্যঞ্জক। প্রতীকী জাতিসংঘ আয়োজন ও অংশগ্রহণের মাধ্যমে আমাদের দেশের ছাত্র ও তরুণদের নেতৃত্ব চর্চার পথ আরও সুগম হবে বলে আশা করা যায়। অধিকর্তা, জাতিসংঘ্য তথ্য কেন্দ্র, ঢাকা।