বিশ্বখ্যাত সনি সাইবার শর্ট এখন চট্টগ্রামে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সনি করপোরেশনের তৈরি বিশ্বখ্যাত সনি সাইবার শর্ট-এইচ ৫৫ ক্যামেরাটি এখন বন্দরনগর চট্টগ্রামেও পাওয়া যাচ্ছে। এতে রয়েছে বিশাল পরিসরে ছবি তোলার সুবিধা (সুইপ প্যানোরোমা সিস্টেম)। সুউচ্চ বহুতল ভবন এবং আশপাশের পুরো প্রতিচ্ছবিই ধরা পড়বে এতে। স্বনিয়ন্ত্রণব্যবস্থা (অটোইন্টেলিজেন্ট সিস্টেম) থাকায় আলো-আঁধার, রোদ-বৃষ্টি যেকোনো আবহে এটি নিজেকে ছবি তোলার উপযোগী করে নেয়। ১৪ দশমিক ১ মেগাপিকসেল সাইবার শর্ট-এইচ ৫৫ ক্যামেরাটিতে রয়েছে ১০ এক্স অপটিক্যাল জুম। এতে থাকছে ফুল এইচডি এবং এইচডিএমআই সুবিধা। এর ফলে উচ্চমানের ছবি তোলার পাশাপাশি কেউ ইচ্ছে করলে ক্যামেরার পর্দায় টেলিভিশন দেখার সুবিধাও পাবেন। সনি সাইবার শর্ট-এইচ ৫৫ ক্যামেরাটি পাওয়া যাবে নগরের ওয়াসা মোড়ের রিশিত কম্পিউটারস লিমিটেডে। প্রতিষ্ঠানের ব্যবস্থাপক মো. জহিরুল ইসলাম জানিয়েছেন, ‘এটি প্রযুক্তিবিশ্বের সাম্প্রতিক সংযোজন। এর দাম পড়বে ২২ হাজার টাকা। এ ছাড়া ১২ দশমিক ১ মেগাপিকসেল সনি সাইবার শর্ট ক্যামেরা বিক্রি হচ্ছে ১১ হাজার ৪০০ টাকায়।’