বিশ্বজুড়ে বাংলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাষ্ট্রের ওকল্যান্ডে সিলভিয়া রেশমীনের বাংলা ক্যালিগ্রাফি প্রদর্শনীতে
যুক্তরাষ্ট্রের ওকল্যান্ডে সিলভিয়া রেশমীনের বাংলা ক্যালিগ্রাফি প্রদর্শনীতে
সিলভিয়া রেশমীন ।ছবি: খালেদ সরকার
সিলভিয়া রেশমীন ।ছবি: খালেদ সরকার

একটা নতুন কচের জারে রঙিন মাছের মেতাই ছটফট করতে থাকে প্রবাসে পাড়ি দেওয়া তরুণ কি তরুণীর মন। তাই দূরে দাঁড়িয়ে থাকা একটি শব্দ ‘বই’—যার অর্থ হেলা শিক্ষা—সেখানে পেঁৗছাতে ব্যাকুল কয়েকটি রঙিন মাছ এক ভিন্ন দ্যোতনা সৃষ্টি করে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ওকল্যান্ড শহরে সিলভিয়া রেশমীন নামের এক বাংলাদেশি প্রবাসী তরুণী বাংলা ক্যালিগ্রাফি প্রদর্শনী আয়োজন করে। সেখানে ভিড় জমায় বিভিন্ন দেশের তরুণ–তরুণীরা। যারা ক্যারিয়ার গড়তে বা পড়তে বিশ্বের সবচেয়ে কাঙ্ক্ষিত দেশটিতে পাড়ি জমিয়েছে। তারা দেখে পিছু ডাকছে আরেকটি শব্দ—‘মৃত্তিকা’। যার মানে মাটি, মানে দেশ। তারপর দিন কাটে, একসময় দেখা যায় নানা রঙে রঙিন ‘প্রজন্ম’ শব্দটি একটা বৃত্তের ঘের ছেড়ে ছুটে বেরিয়ে আসছে, যেন শব্দটা হঠাৎ স্বাধীনতার স্বাদ পেয়েছে, আর মিলেমিশে যাচ্ছে নানা রঙের সঙ্গে। একেকটা শব্দ কীভাবে জীবন ও তার ধাপগুলোকে প্রতিনিধিত্ব করে, বর্ণ বা অক্ষর কী করে হয়ে ওঠে অনুভূতির অনুবাদ—তাই দেখে মোটামুটি সাড়া পড়ে যায় ছোট্ট চমত্কার শহরটিতে। সিলভিয়ার সব কটি ছবি বিক্রি হয়ে যায়। ক্রেতাদের অধিকাংশই বিদেশি, যাদের বাংলা ভাষা বা বর্ণের সঙ্গে কোনো পরিচয় নেই। 
সিলভিয়ার ক্যালিগ্রাফি
সিলভিয়ার বাস যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সানফ্রান্সিসকো শহরে। শিল্প-সংস্কৃতি আর আর্টের সমঝদার আমেরিকার এই শহরটা। এখানে দেয়ালে দেয়ালে আঁকা থাকে গ্রাফিতি, পথে পথে চলে নানা প্রদর্শনী। ২০১৩ সালের নভেম্বর মাসে ওকল্যান্ডের একটি গ্যালারিতে প্রদর্শিত হয় সিলভিয়ার ছয়টি বাংলা ক্যালিগ্রাফি।
সিলভিয়া বলছিলেন, ‘স্টুডিওর মালিক রবার্টকে প্রদর্শনীর আগে আমি বলেছিলাম, ভাষা আমাদের কাছে কেবল ভাষা নয়, তার চেয়ে বেশি কিছু। বলেছিলাম আমাদের বায়ান্নর কথা, সারা পৃথিবীতে যে একুশে ফেব্রুয়ারি পালিত হয় মাতৃভাষা দিবস হিসেবে—সেসব কথাও। রবার্ট আমার কথা মুগ্ধ হয়ে শুনতে শুনতে বলে ওঠেন, “আমার স্টুডিওতে তোমার ছবি দাও, আমি প্রদর্শনী করব।” ওকল্যান্ডের সফল প্রদর্শনীর পর সানফ্রান্সিসকো ডাউনটাউনে মিলস বিল্ডিং আর্ট গ্যালারিতেও স্থান পায় তাঁর কয়েকটি ছবি। মিলস বিল্ডিং আর্ট গ্যালারি কর্তৃপক্ষ সাধারণত প্রতিবছর উদীয়মান তরুণ ১৫ জন শিল্পীর তালিকা করে সারা বছর ধরে তাঁদের ছবি প্রদর্শনী করে। সিলভিয়া সে বছর ১৫ জনের মধ্যে ১৩তম হন। নভেম্বর থেকে ফেব্রুয়ারি ২০১৪ পর্যন্ত সেখানে তাঁর ছবির প্রদর্শনী হয়। সেখানেও তাঁর সব কটি ছবি দ্রুত বিক্রি হয়ে যায়। ক্রেতাদের মধ্যে তিনজন জাপানি তো রীতিমতো আপ্লুত হয়ে যান আবেগে। তাঁদের কাছে মনে হয়েছিল— এই প্যাঁচানো বাংলা অক্ষরগুলো জাপানি অক্ষরের মতো, কিন্তু জাপানি নয়। এটা একটা ভিন্ন ভাষা কিন্তু ভিন্ন ভাষাকেও তাঁদের আপন মনে হয়েছিল।
বর্ণিল বর্ণমালা
সিলভিয়া পেশায় স্থপতি, পাশাপাশি ভােলাবাসা ক্যালিগ্রাফি আর নাচে। দূর প্রবাসে বসে নিজ ভাষার প্রতি ভােলাবাসাই তাকে সারা দিনের ব্যস্ততার পর শব্দ আঁকতে বসায়। হ্যাঁ, ক্যালিগ্রাফি মানে তো শব্দের আঁকাআঁকি—তাই সিলভিয়ার শব্দগুলো কখনো মাছরাঙার মেতা নেচে ওঠে, কখনো বকের মেতা ধবধবে ডানা মেলে।
‘আমার কাছে এই বাংলা শব্দগুলো আমার ১০ বছরের প্রবাসজীবনে নানা অভিজ্ঞতা, উত্থানপতন, বেদনা-কান্না আর নিরন্তর সংগ্রামের ইতিহাস’—বলেন সিলভিয়া।
আজন্ম ঢাকায় বেড়ে ওঠা সিলভিয়া হলিক্রস স্কুল ও কলেজ থেকে এইচএসসি পাস করেছিলেন। এরপর পাড়ি জমান মার্কিন মুলুকে—উচ্চশিক্ষার জন্য। আর দশটা বাঙালি তরুণ বা তরুণীর মেতাই নানা ঘাত–প্রতিঘাত, দেশ ও পরিবারের জন্য নিরন্তর কান্না, নতুন মানুষ, নতুন পরিবেশ, নতুন সংস্কৃতিকে আত্মস্থ করার চ্যালেঞ্জ মোকাবিলা করতে করতে একসময় ধাতস্থ হয়ে ওঠেন তিনি। আমেরিকায় নানা জাতের নানা দেশের নানা রঙের হাজারো তরুণ–তরুণীর সংস্পর্শে নানা মাত্রা পেতে থাকে তঁার মনন। কিন্তু কোথায় যেন বাংলা আর বাংলাদেশের প্রতি ভােলাবাসাটা রয়েই যায়। তাই হাতে তুলে নেন রংতুলি—বাংলা বর্ণ ও শব্দের সৌন্দর্যকেই বেছে নেন— নিজের অনুভূতিগুলোকে প্রকাশ করার জন্য। আর অবাক হয়ে লক্ষ করেন—ভাষার ভিন্নতা সেই অনুভূতি বিনিময় করবার পথে কোনো বাধাই নয়!
সিলভিয়ার স্বপ্ন
গেল বছর বাংলাদেশের ফ্যাশন হাউস যাত্রা তাদের পোশাকের বিজ্ঞাপনের জন্য এক অভিনব পন্থা হাতে নেয়। বাংলা কোনো শব্দের সঙ্গে মিলিয়ে পোশাকের থিম তৈরি আর সেই ছন্দে ছবি তোলে তারা। তারা যোগাযোগ করেছিল সিলভিয়ার সঙ্গে। তিনি সানন্দে রাজি হন। ফলে ফেসবুকে ও অন্যান্য পোস্টারে দর্শক দেখতে পান কীভাবে কালা তিতির বা মাছরাঙা বা হুতুম প্যাঁচা শব্দটি বিজ্ঞাপনের মডেলের নৃত্যরত ভঙ্গিমার সঙ্গে হুবহু মিলে যায়। সিলভিয়ার এই কাজগুলোও বেশ প্রশংসিত হয়।
সম্প্রতি তিনি ঢাকায় এসেছেন বাংলা ক্যালিগ্রাফি নিয়ে শব্দচিত্র নামে একটি সেমিনার আয়োজন করতে। সিলভিয়ার স্বপ্ন আমেরিকায় একটি আর্ট স্টুডিও গড়ে তোলা, যেখানে প্রদর্শনী করতে পারবেন প্রবাসী, বিদেশি ও বাংলাদেশের শিল্পীরাও। নানা জাতের নানা দেশের মেলবন্ধন গড়ে উঠবে সেখানে, আর বাংলাদেশের নতুন প্রজন্মের শিল্পীরা পাবেন বৃহত্তর অঙ্গনে নিজেদের কাজ পৌঁছানোর সুযোগ। বাংলা ও বাংলা শিল্পের প্রতি এই ভােলাবাসা ফুটে ওঠে তার আঁকা ‘একুশে’ বা ‘মা’ শব্দে— যে শব্দগুলো নিরন্তর বয়ে চলে একজন প্রবাসী একাকী তরুণ বা তরুণীর হৃদয়ে।