বিশ্বজুড়ে ফ্যাশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গক ওয়ান ও ফার্ন কটন
গক ওয়ান ও ফার্ন কটন

আলোচনা না সমালোচনা!
এই জানুয়ারিতেই দুই ইংরেজ ফ্যাশন ব্যক্তিত্ব গক ওয়ান আর ফার্ন কটন আইটিভি বি চ্যানেলে শুরু করতে যাচ্ছেন ফ্যাশন-বিষয়ক অনুষ্ঠান ফার্ন অ্যান্ড গক: অব দ্য রেইলস। প্রতি পর্বে অতিথি তারকারা দর্শকদের জানাবেন তাঁদের প্রিয় ডিজাইনার, পোশাক, মেকআপ, জুতা এমনকি অনুষঙ্গের খোঁজখবর। এ ছাড়া বিশ্বজুড়ে তারকাদের বিভিন্ন আয়োজনে পরা উল্লেখযোগ্য পোশাক নিয়ে কথা বলবেন ফার্ন আর গক, সবচেয়ে নিকৃষ্ট ডিজাইন আর পোশাকের কথাও বাদ পড়বে না। তা নিয়েই শুরু হয়েছে আলোচনা। দুষ্টের শিরোমণি খেতাব পাওয়া এই বন্ধু জুটি অন্যের ফ্যাশন আলোচনায় কত দূর যাবেন, তা-ই এখন ভাবছে সবাই।
সূত্র: হেরাল্ড স্কটল্যান্ড ডট কম

সালমা হায়েক
সালমা হায়েক

নতুন পণ্য
মেকআপ পণ্যের রং ও সৌরভ—এই দুটি বিষয়ে সালমা হায়েকের দুর্বলতার কথা কে না জানে। সিভিএস ফার্মেসির সঙ্গে মিলে ২০১১ তে নিজের নামে প্রসাধনী ব্র্যান্ড শুরু করেছিলেন অভিনয়শিল্পী সালমা হায়েক। তাতে নতুন বছরে যোগ হচ্ছে নতুন নতুন উপকরণ। সালমার মতে, তাঁর পণ্য শুধুই মেকআপের উপকরণ নয়, একধরনের চিকিৎসাও। তাই লিপস্টিকে সম্প্রতি যোগ হয়েছে গ্রিন টি আর পুদিনা, যা ঠোঁটকে ভেতর থেকে সুন্দর করে তুলবে। সূত্র: ডব্লিউডব্লিউ ডি

গিগি হাদিদ
গিগি হাদিদ

গিগির ফ্যাশন
গিগি হাদিদ সম্প্রতি হেঁটেছেন ভিক্টোরিয়াস সিক্রেটের র্যা ম্পে। এর আগে মডেল ছিলেন টম ফোর্ড আর শ্যানেল ব্র্যান্ডের। জেনার বোনদের কাছের বন্ধু তিনি। ইনস্টাগ্রামে তাঁর ফলোয়ার এখন ১০ লাখ। অথচ বয়স কত তাঁর? মাত্র ১৯! সবকিছু ছাপিয়ে উঠেছে তাঁর ব্যক্তিত্ব, আর নজরকাড়া স্টাইল। কখনো বোম্বার জ্যাকেট, কখনো চামড়ার ট্রাউজার, সঙ্গে পমপম হ্যাট! শীতের ফ্যাশনে ভক্তদের মাঝে বেশ প্রভাব ফেলবেন তিনি—এমনটাই ভাবছেন ফ্যাশনবোদ্ধারা! সূত্র: গ্ল্যামার ম্যাগাজিন

কিম–কানিয়া জুটি
কিম–কানিয়া জুটি

ক্ষমতাবান জুটি
তারকা দম্পতি নিয়ে মাতামাতির কমতি নেই বিশ্বজুড়ে। তবে হলিউড নয়, এখন তাঁদের টপকে তালিকায় ঠাঁই করে নিচ্ছেন ফ্যাশন তারকারা। সম্প্রতি মিরর ইউকে একটি জরিপ পরিচালনা করেছে ‘পাওয়ার কাপল’ বা ক্ষমতাবান জুটিদের নিয়ে। বিশ্বজুড়ে নানা ক্ষেত্রে তাঁদের কতখানি প্রভাব দেখা হয় এতে। এই তালিকায় প্রথমে আছেন সঙ্গীতশিল্পী বিয়ন্সে এবং জে জি; এর পরপরই আছেন রিয়েলিটি টিভি তারকা কিম কারদাশিয়ান এবং সঙ্গীতশিল্পী কানিয়া ওয়েস্ট দম্পতি। ভিক্টোরিয়া ও ডেভিড বেকহাম আছেন তৃতীয় অবস্থানে, আর চতুর্থ অবস্থানে নেমে এসেছেন ব্র্যাঞ্জেলিনা জুটি। সূত্র: মিরর