বিশ্বজুড়ে ফ্যাশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

নতুন জায়গায় বারবারি
আগামী ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে লন্ডন ফ্যাশন উইক। এ জন্য ব্রিটেনের বিলাসবহুল ব্র্যান্ড বারবারি গ্রুপ নতুন জায়গা ঠিক করে নিয়েছে। কেনসিংটোন গার্ডেনের বেইস থেকে সরিয়ে নতুন জায়গায় নেওয়া হয়েছে লন্ডনের ১, মানেত্য স্ট্রিটে। বারবারি গ্রুপ তাদের চলতি প্রচারণার কিছু ছবি প্রকাশের মাধ্যমে আলোচনায় চলে এসেছে। তাদের এবারের সংগ্রহগুলো যে ভার্জিনিয়া উলফের বই অরল্যান্ডো প্রভাবিত হয়েছে তা ছবিগুলো দেখলেই স্পষ্ট বোঝা যাচ্ছে। বারবারির গ্রীষ্ম ও বসন্ত সংগ্রহে রয়েছে ক্ল্যাসিক কোট, ইংলিশ লেসের মেঝে ছোঁয়া কাপড়ের পোশাকের সঙ্গে লেদারের বাইকার জ্যাকেট। এবারের সংগ্রহে ক্রেপ ও আবহাওয়াবান্ধব সিল্কের কাপড় ব্যবহার করেছে বারবারি।
সূত্র: ভোগ ম্যাগাজিন 

.
.

মনিশ ও ইতিহাদ একসঙ্গে
ভারতীয় ডিজাইনার মনিশ মালহোত্রা, ইতিহাদ এয়ারওয়েজের সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে একটি ভার্চ্যুয়াল রিয়েলিটি ফ্যাশন শো করতে যাচ্ছেন। আগামীকাল ২৪ আগস্ট থেকে শুরু হতে যাওয়া ল্যাকমে ফ্যাশন উইকের প্রথম দিনেই এটি হবে। মনিশের এবারের ডিজাইনে বিশেষ বৈশিষ্ট্য ঝলমলে ও চিকচিকে জমিনের ওপরে এমব্রয়ডারির কাজ। সূত্র: ফ্যাশন নেটওয়ার্ক 

.
.

ফ্যাশনে গাছের বাকল!
নৃবিজ্ঞানীরা বলে থাকেন, মানবসভ্যতার অত্যন্ত পুরোনো বস্ত্রগুলোর একটি হলো গাছের বাকল। যা দিয়ে প্রস্তর যুগের মানুষেরা শরীর আবৃত করে রাখত। সেই গাছের বাকল দিয়ে উগান্ডার ডিজাইনাররা তৈরি করছে পোশাক ও হাত ব্যাগ। বর্তমানে এই বাকল দিয়ে তৈরি কাপড়গুলো মূলত নরম, কিছুটা ভারিক্কি ধরনের, সামান্য টেক্সচারড ফেব্রিকসের মতো হয়ে থাকে। ওপরের আবরণটি গাছের বাকলের মতো অমসৃণই রাখা হচ্ছে। সূত্র: বিবিসি 

.
.

ব্রাজিলে ভেগানের অন্য রকম জুতা
‘ইনসেক্টা শ‌ুজ’ প্রতিষ্ঠানটি ব্রাজিলের চামড়া শিল্পে খুব ভালোভাবেই নিজেদের জায়গা করে নিয়েছে। তবে বলতে হবে তা একটু ভিন্নভাবে। এই প্রতিষ্ঠান তাদের জুতাগুলো তৈরি করে পুনর্ব্যবহারযোগ্য ফেলে দেওয়া জামাকাপড় ও প্লাস্টিকের বোতল দিয়ে। পরিবেশবান্ধব পদ্ধতিতে প্রস্তুত হওয়ায় এবং সেই সঙ্গে অত্যন্ত রঙিন প্যার্টানের কারণে জুতাগুলো বিশ্ববাজারে বেশ পরিচিতি পাচ্ছে। সূত্র: বিবিসি
গ্রন্থনা: ফারজানা ফাহ্‌মী