বিশ্বজুড়ে ফ্যাশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বজ্র আঁটুনি ফসকা গেরো

পুরুষদের জন্য বিখ্যাত সাময়িকী জিকিউ নির্বাচিত বছর সেরা পুরুষদের সম্মাননা অনুষ্ঠান হয়ে গেল কদিন আগে। সান্ধ্য পোশাকের গলায় কালো টাই থাকতেই হবে, এ নিয়ম জারি করা করা হলো আইনের মতো করেই। জেমস নরটন, টাইনি টেম্পা, জ্যারেড লিটো, এরিক আন্ডারউডের মতো তারকারা সেখানেই দেখালেন খেল। কালো টাই পরলেন বটে, তবে স্যুট ছিল নীল, লাল বা গাঢ় ছাই রঙের। বুঝিয়ে দিলেন, কালো মানেই কালো নয়। জিকিউ

আবারও টাইটস

ইতালির ভেরোনাতে নতুন শাখা খুলেছে পায়ের পোশাক-আশাক তৈরির ব্র্যান্ড ক্যালজিডোনিয়া। বিখ্যাত অভিনেত্রী জুলিয়া রবার্টসও ছিলেন সেখানে। মনে হচ্ছিল বেশ বিব্রতকর অবস্থায় পড়েছেন। একপর্যায়ে বলেই বসলেন, সবাই কি আমার পায়ের দিকেই বেশি তাকাচ্ছে? তিনি পরেছিলেন কালো রঙের ফিশনেটের টাইটস। তবে কি এই মৌসুমে টাইটস ফিরছে আবারও? অবশ্যই! ঝলমলে হেসে জবাব দিলেন তিনি। ভোগ ইউকে

নিষিদ্ধ হচ্ছে সাইজ জিরো!

গ‌ুচ্চি, সেলিন, লুই ভুট্যন ও ডিওর আনুষ্ঠানিকভাবে ফ্যাশন শোর জন্য সাইজ জিরো মডেল নিষিদ্ধ করেছে। ফরাসি মডেলদের বেলায় সাইজ ন্যূনতম ৩৪ হতেই হবে, ছেলেদের ৪৪। আরও অঙ্গীকার করেছে, ১৬ বছরের নিচে কোনো মডেল বড়দের পোশাক পরবে না, আর মডেল হতে হলে জমা দিতে হবে শারীরিক সুস্থতার সনদ। অনেক দিন ধরেই ফ্যাশন শিল্পে এ বিষয়গুলো নিয়ে সমালোচনা চলছিল। বিবিসি।

দাদিমার স্কার্ফ

ফ্যাশন বললেই অত্যাধুনিক, সবচে টিপটপ পোশাক বা ফরাসি স্টাইলটাই কেন হতে হবে? এমন প্রশ্নের দারুণ সমাধান বের করেছে সেলিন, ভেরোনিক লেরয়, ব্যালেন্সিয়াগা এবং অ্যাকনে স্টুডিওর মতো বিখ্যাত কিছু ব্র্যান্ড। গৎবাঁধা নিয়ম ভাঙতে তারা বের করেছে দাদিমার সময়ের পুরোনো স্কার্ফ অনুপ্রাণিত পোশাক। তাও আবার পরতে হবে পারসিয়ান স্টাইলে। ভোগ।

গ্রন্থনা: খাদিজাফাল্গুনী