বিশ্বজুড়ে ফ্যাশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শ্রদ্ধা কাপুর
শ্রদ্ধা কাপুর

শ্রদ্ধার শীত
পাতাঝরার দিন শুরু হয়ে গেছে। তাই বলে কি স্টাইলিং চলবে না? শীতেই স্টাইল করার পদ্ধতি শেখালেন শ্রদ্ধা কাপুর। গায়ে নীলের ছোঁয়ায় ফোলানো জ্যাকেট আর মাথায় শীতটুপি। শীত থেকে বাঁচার এবং স্টাইল বজায় রাখার একদম ভালো সমাধান। শীত থেকে বাঁচতে আর কী চাই? সূত্র: ইনস্টাগ্রাম

বেল্লা হাদিদ
বেল্লা হাদিদ

বেল্লার বব
এর আগেও নিজের লুক দিয়ে নয়া ফ্যাশনধারা তৈরি করেছেন তিনি। এবার সামনে আনলেন নতুন চুলের কাট। তিনি বেল্লা হাদিদ। মার্কিন এই মডেল সম্প্রতি প্যারিসে ভোগ ফ্যাশন উৎসবে যে পোশাকটি পরে হাজির হয়েছিলেন, তাতে সামনের অংশে বিশেষভাবে সেলাই দেওয়া। আর হাতের কাছে কাটটাও নজর কেড়েছে সবার। তবে সবকিছু ছাড়িয়ে আকর্ষণীয় ছিল বেল্লার চুলের কাট। ঘন কালো চুলে নতুন ধারার বব কাট বেশ নজর কেড়েছে সবার। সূত্র: ডেইলি মেইল

কৃতি খরবান্দা
কৃতি খরবান্দা

কৃতির জাম্পস্যুট

পাগলপান্তি নিয়ে আসছেন বলিউড তারকা কৃতি খরবান্দা। শাড়ি হোক বা সালোয়ার–কামিজ, সবকিছুতেই সমানভাবে গ্ল্যামার দেখিয়েছেন কৃতি খরবান্দা। জাম্পস্যুটেও তিনি একই রকম আকর্ষণীয়। সমীর মাদানের কালো জাম্পস্যুটের সঙ্গে তিনি পরেছিলেন জারার জুতা। সঙ্গে খোলা চুলে কৃতির পুরো নজরকাড়া লুক। সূত্র: ইনস্টাগ্রাম

অনিল কাপুর
অনিল কাপুর

অনিলের স্যুট

‘চল্লিশ পেরোলেই চালশে’, কোনোভাবেই কিন্তু যায় না বলিউডের ‘বেটা’–র সঙ্গে। বয়সের সৌন্দর্যকে ধারণ করার শিক্ষা তাঁর থেকে ভালো আর কার আছে? অনিল কাপুর এবারও দেখালেন তাঁর অসাধারণ স্টাইল। সাদা–কালো স্ট্রাইপের স্যুট–প্যান্ট। আর তার ওপরে পুরো কালো রঙা ওভারকোট। চোখে কালো চশমা আর ঠোঁটে সেই চিরচেনা হাসি। অনিল বলতে তো এটাই। সূত্র: ইনস্টাগ্রাম