বিশ্বনেতারা যখন 'শরণার্থী'!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবদাল্লা ওমারির আঁকা একটি চিত্রকর্ম
আবদাল্লা ওমারির আঁকা একটি চিত্রকর্ম

শরণার্থী শিবিরে খাবার বিতরণ করা হচ্ছে। থালা হাতে সে সারিতে দাঁড়ানো ক্ষুধার্ত বারাক ওবামা, ভ্লাদিমির পুতিন ও জেমস ক্যামেরনের মতো মানুষ। কিংবা অবৈধ অভিবাসী হয়ে বাশার আল-আসাদকে পোঁটলা হাতে চড়তে হয়েছে নৌকায়। ব্যাপারটা কেমন হতো?
এমনটাই কল্পনা করেছেন সিরীয় চিত্রকর আবদাল্লা ওমারি। মধ্যপ্রাচ্যের লাখ লাখ মানুষ যে বিশ্বনেতাদের কারণে শরণার্থী হয়েছেন, তাঁদেরই শরণার্থী হিসেবে এঁকেছেন ওমারি। যে চিত্রকর্মগুলো নিয়ে তিনি সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতের আয়াম গ্যালারিতে আয়োজন করেছেন এক প্রদর্শনীর। এর নাম দিয়েছেন ‘অসহায় সিরিজ’। এই প্রদর্শনীতেই ঠাঁই পেয়েছে তাঁর আঁকা ছবিগুলো। একটি চিত্রকর্মে দেখা যাচ্ছে খাবারের জন্য দীর্ঘ সারিতে দাঁড়িয়ে আছেন যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী জেমস ক্যামেরন, যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রপতি বারাক ওবামা, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, ইরানের ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খোমেনি। তাঁর পাশেই অন্য একটি চিত্রকর্মে দেখা যাচ্ছে কাগজের নৌকা হাতে ভেজা ও নোংরা কাপড়ে অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ। আবার আরেকটি চিত্রকর্মে দেখা গেল অবৈধ অভিবাসী হয়ে নৌকায় অজানার পথে পাড়ি জমিয়েছেন বাশার আল-আসাদ।
চিত্রকর আবদাল্লা ওমারি মূলত প্রদর্শনীর মাধ্যমে বিশ্বনেতা ও সাধারণ দর্শনার্থীর মনকে নাড়া দিতে চেয়েছেন। তাঁর আঁকা চিত্রকর্মগুলো শুধু দর্শনার্থীদের দৃষ্টিই আকর্ষণ করছে না, চিন্তার খোরাকও জোগাচ্ছে।
দ্য ন্যাশনাল ও নিউজ ডটকম অবলম্বনে