প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দ্য ইউটোপিয়ান সোসাইটি খ্যাত হলিউড অভিনেত্রী ও গায়িকা ম্যালিন আকেরমান। প্রাথমিক স্কুলে পড়ার সময় মা বেশ কয়েকবার বিভিন্ন পণ্যের মডেল হওয়ার সুযোগ করে দিয়েছিলেন ‘শিশু’ ম্যালিনকে। ১২ বছর বয়সে মডেলিংয়ের দুনিয়াকে বিদায় জানানোর ঘোষণা দেন তিনি। মন দিয়ে পড়াশোনাও করতে শুরু করেন। বয়স যখন ১৬, তখন কলেজে ভর্তির জন্য টরন্টো শহরে পাড়ি জমান। কলেজ পেরিয়ে শিশু-মনোরোগ চিকিৎসক হওয়ার প্রত্যাশায় ইয়র্ক বিশ্ববিদ্যালয়ে পা রাখেন। কিন্তু তাঁর নিয়তিতে যে অন্য কিছু লেখা ছিল! দীর্ঘ বিরতির পর আবার টেলিভিশন বিজ্ঞাপনে ডাক পড়ে ম্যালিনের। সেই বিজ্ঞাপনের জনপ্রিয়তার জোয়ারে বিশ্ববিদ্যালয় ছেড়ে অবশেষে তাঁর জায়গা হয় হলিউডে।
এন্টারটেইনমেন্ট উইকলি অবলম্বনে