বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে ছাত্রলীগের আনন্দ মিছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৪৮তম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে চবি ছাত্রলীগ ১৮ নভেম্বর আনন্দ মিছিলের আয়োজন করে। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের গোল চত্বর থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের সব অনুষদ, ফ্যাকাল্টি প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে উপস্থিত বক্তারা শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান।
সমাবেশে বক্তব্য দেন ছাত্রলীগের নেতা এম এ খালেদ চৌধুরী, মোস্তফা সাইফুল ইসলাম, আহসানুল করিম, আরমান হেলালি, দিয়াজ ইরফান, আলমগীর টিপু, নাজমুল হোসেন প্রমুখ। বিজ্ঞপ্তি।