বিশ্ববিদ্যালয়ে জার্মান ভাষা কোর্সে সহায়তা দেবে ডি স্প্রাখে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটের অধীনে জার্মান ভাষা শিক্ষা কোর্স পরিচালনায় সহায়তা দেবে জার্মান ভাষা শিক্ষাকেন্দ্র ডি স্প্রাখে। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটের পরিচালক কাজী মোস্তাইন বিল্লাহ এবং ডি স্প্রাখের পরিচালক জয়ন্ত চৌধুরীর মধ্যে অনুষ্ঠিত বৈঠকে এ ব্যাপারে সিদ্ধান্ত হয়। এ কার্যক্রমের আওতায় ডি স্প্রাখে বিশ্ববিদ্যালয়ের জার্মান ভাষা কোর্সের শিক্ষার্থীদের জন্য বেশ কয়েকটি ক্লাস পরিচালনা করবে। বিজ্ঞপ্তি।