বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার খোঁজখবর
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগের পরীক্ষা ও ফরম পূরণের তারিখ ঘোষণা করা হয়েছে।আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের তৃতীয় বর্ষ বিএসএস (সম্মান) ২০০৯ (বিশেষ-২)-এর পরীক্ষার ফরম পূরণ বিলম্ব ফি ছাড়া ১০ ও ১১ জানুয়ারি এবং বিলম্ব ফিসহ ১২ জানুয়ারি ব্যাংকে জমা দেওয়া যাবে।ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের প্রথম বর্ষ বিবিএ সম্মান (চূড়ান্ত পর্ব) ২০১০-এর পরীক্ষার ফরম পূরণ বিলম্ব ফি ছাড়া ১৩-১৮ জানুয়ারি এবং বিলম্ব ফিসহ ২১ জানুয়ারি পর্যন্ত ব্যাংকে জমা দেওয়া যাবে। পরিসংখ্যান বিভাগপরিসংখ্যান বিভাগের তৃতীয় বর্ষ বিএসসি (সম্মান) ২০০৯ (বিশেষ-১) কোর্স নম্বর ৩০১ থেকে ৩০৮-এর তত্ত্বীয় পরীক্ষাগুলো ১৯ জানুয়ারি থেকে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন দুপুর সাড়ে ১২টা থেকে শুরু হবে।২০১০-১১ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ সম্মান-বিবিএতে ভর্তির সময় বৃদ্ধি২০১০-১১ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ সম্মান-বিবিএ প্রোগ্রামে বিষয় পরিবর্তন ও অপেক্ষমাণ তালিকা থেকে পর্যায়ক্রমে খালি আসনে ভর্তিপ্রক্রিয়া সম্পন্ন করা এবং খেলোয়াড় কোটা ও শিল্পী কোটাসহ অন্যান্য কোটায় মনোনীত শিক্ষার্থীদের ভর্তিপ্রক্রিয়া শেষ করার সময় ২৭ জানুয়ারি পর্যন্ত পুনর্নির্ধারণ করা হয়েছে। সব বিষয়ে বিস্তারিত তথ্য সংশ্লিষ্ট বিভাগে জানা যাবে।