বিশ্বস্ত জুটি
ম্যাগেলানিক প্রজাতির পেঙ্গুইনরাই প্রকৃতির সবচেয়ে বিশ্বস্ত জুটি বলে দাবি করেছেন বিজ্ঞানীরা। এই প্রজাতির পেঙ্গুইন জুটি ১৬ বছর ধরে তাদের সম্পর্ক অটুট রাখে। এমনকি শীতকালে হাজার হাজার মাইল দূরে থাকার পরও তা টিকে থাকে। ন্যাশনাল রিসার্চ কাউন্সিল অব আর্জেন্টিনার গবেষক পাবলো গার্সিয়া বরবরোগ্লু এবং তাঁর সহযোগীদের এ-সংক্রান্ত গবেষণা নিবন্ধটি আগামী বছর ন্যাশনাল হিস্টোরি অ্যান্ড কনজারভেশন-এ প্রকাশিত হবে।৩০ বছর ধরে এই গবেষণাটি চালিয়েছেন বিজ্ঞানীরা। আর্জেন্টিনার দক্ষিণাঞ্চলীয় উপকূলে প্রায় ৫০ হাজার পেঙ্গুইনজাতীয় প্রাণীর ওপর এই গবেষণা চালানো হয়। এতে দেখা গেছে, বিচ্ছিন্নভাবে ম্যাগেলানিক প্রজাতির দুটি পেঙ্গুইন প্রায় তিন লাখ কিলোমিটার বা তার বেশি পথ পাড়ি দিয়ে ফিরলেও নিজেদের প্রতি পূর্ণ আস্থা দেখায়। আগের ধারণা অনুযায়ী পেঙ্গুইনদের মধ্যে ১০ বছরের সম্পর্ককে দীর্ঘস্থায়ী বলে মনে করা হতো। পিটিআই।