বিশ্বাসে মিলায় বস্তু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রেমের সুড়ঙ্গ!দুই পাশে সবুজ, এমনকি মাথার ওপরও তুলে দেওয়া নিশ্ছিদ্র পাতার ছাদ। জায়গাটির নাম ‘টানেল অব লাভ’, বাংলায় চাইলে প্রেমের সুড়ঙ্গও বলতে পারেন। কপোত-কপোতীদের জন্য লোভনীয় এ জায়গাটি ইউক্রেনে। পাতায় ঘেরা সুড়ঙ্গটি আসলে ট্রেন চলার পথ। তাই এখানে গিয়ে প্রিয় মানুষের হাত ধরে হাঁটতে হাঁটতে চোখ-কানটাও খোলা রাখতে হবে। যেকোনো সময় ট্রেন এসে পড়তে পারে! ধারণা করা হয়, প্রেমিক-প্রেমিকারা এখানে গিয়ে দুজনে মিলে কোনো ইচ্ছা পোষণ করলে, তাদের মনোবাসনা পূর্ণ হয়।—ডেইলি মেইল