বিশ্বাসে মিলায় বস্তু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রন্থনা: মাহফুজ রহমানবিদ্যুৎ উৎপাদনকারী ফুটবল!ফুটবল-পাগল ছেলেপিলেদের হয়তো কানমলা থেকে বাঁচাবে এই ফুটবল! বলা হচ্ছে, সকেট নামের নতুন এই বলে ৩০ মিনিট লাথি দিলে উৎপন্ন হবে তিন ঘণ্টার বিদ্যুৎ। ধাতব কয়েল এবং চুম্বক ব্যবহার করে শক্তি আহরণে উৎপাদিত হবে বিদ্যুৎ। এর উদ্ভাবকেরা হলেন জেসিকা লিন, জুলিয়া সিলভারম্যান, জেসিকা ম্যাথিউস, হেমালি থ্যাকারাস ও আভিভা প্রেসার। তাঁরা সবাই হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। আর এই ফুটবল তৈরি ও বাজারজাতের পেছনে ভূমিকা রাখছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন। গুরুত্বপূর্ণ ব্যাপার, এই ফুটবল বানানো হচ্ছে উন্নয়নশীল দেশগুলোর জন্য। দাম পড়বে সাধারণ ফুটবলের চেয়ে সামান্য বেশি। সিএনএন ও ডেইলি মেইল