বিষণ্নতা কাটাতে যোগব্যায়াম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

অনেক কারণেই আপনার মন খারাপ হতে পারে। বিষণ্নতা কাটাতে যোগব্যায়ামের সাহায্য নিতে পারেন। মন ভালো করার উপযোগী কয়েকটি যোগব্যায়ামের পরামর্শ দিয়েছেন যুক্তরাষ্ট্রের একদল গবেষক। তাঁদের মতে, মানসিক প্রশান্তির জন্য শরীরে পর্যাপ্ত অক্সিজেন প্রয়োজন হয়। চিত হয়ে শুয়ে হাত ও পায়ের ওপর ভর দিয়ে শরীরকে ওপরে ওঠানোর (ব্যাকবেন্ড) আসনটি চর্চা করলে সুফল পাওয়া যায়। এটি আপনার হৃৎপিণ্ডের কর্মক্ষমতা বাড়িয়ে দেবে। ফলে, আপনি বাড়তি উদ্যম পাবেন। আরেকটি আসন হিসেবে মাথার ওপর ভর দিয়ে শরীরকে ওপরের দিকে সোজা তুলে দিয়ে কিছুক্ষণ রাখতে পারেন। এই আসনের চর্চায় মাথায় রক্ত চলাচল এবং মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি পায়। তৃতীয় আসনে হাতের ওপর ভর দিয়ে সারা শরীরকে ওপরে তুলতে পারেন। খালিজ টাইমস।